এক্সপ্লোর

নরেন্দ্র মোদীর নেতৃত্বেই লড়া হবে আগামী লোকসভা ভোট, প্রস্তাব পাশ এনডিএ বৈঠকে

নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটের ২ বছর আগেই এনডিএ নজিরবিহীনভাবে জানিয়ে দিল, ২০১৯-এর ভোট তারা লড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ৩৩ সদস্যের এনডিএ-র প্রত্যেক দলের প্রতিনিধিই হাজির ছিলেন এই বৈঠকে। ভারতের রাজনীতিতে এই প্রথম ভোটের ২ বছর আগেই কোনও জোট তাদের নেতা নির্বাচন করল। বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়ে দেন, এনডিএ ঠিক করেছে, নিজেদের শক্তি বাড়াবে। প্রধানমন্ত্রীর নীতি ও নেতৃত্বের ওপরেও আস্থা রাখা হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে জয়ের জন্য মোদীর নেতৃত্ব ও ক্যারিশমার প্রশংসা করা হয়েছে। মনে করা হয়েছিল, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আলোচনা করতেই শরিকদের জন্য এই নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। মাঝরাত পর্যন্ত চলে বৈঠক। কিন্তু জানা গিয়েছে, আলোচনা শুধু হয়েছে ২০১৯-এর লোকসভা ভোটে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব নিয়ে। পুরো এনডিএ সম্পূর্ণ শক্তি নিয়ে তাঁর পিছনে এসে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই লড়া হবে আগামী লোকসভা ভোট, প্রস্তাব পাশ এনডিএ বৈঠকে বিজেপির সবথেকে পুরনো জোট শরিক শিবসেনার সঙ্গে সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। কাল রাতের বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন সেনা সুপ্রিমো উদ্ভব ঠাকরে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তাঁর সঙ্গে আলাদা করে আলোচনা সারেন বিজেপি সভাপতি অমিত শাহ। জানা গিয়েছে, মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপি জোটের মতবিরোধ দূর করা নিয়ে কথা হয়েছে তাঁদের। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই লড়া হবে আগামী লোকসভা ভোট, প্রস্তাব পাশ এনডিএ বৈঠকে বৈঠকের শেষে প্রধানমন্ত্রী যে সমাপ্তি ভাষণ দেন, তাতে তিনি বলেন, গত তিন বছরে দারিদ্র্য কমেছে। এবার সরকারি সব যোজনার সুফল গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করতে হবে। এক সঙ্গে ভোটের দাবিতে আরও আলোচনা চাই। আরও ছড়িয়ে দিতে হবে এনডিএ-কে। রাষ্ট্রপতি ভোটের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজেপির আশা, এর ফলে এনডিএ-র সংঘবদ্ধতা নিয়ে দেশজোড়া বার্তা পৌঁছবে, নতুন দল হাত ধরতে চাইবে এই জোটের।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget