এক্সপ্লোর

গোয়ায় দশম শ্রেণির পাঠ্যবইতে নেহরুর ছবি পাল্টে সাভরকরের ছবি, অভিযোগ এনএসইউআই-এর

নয়াদিল্লি: গোয়ার দশম শ্রেণির পাঠ্যপুস্তকে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবি পাল্টে স্বাধীনতা সংগ্রামী তথা হিন্দুত্ববাদী নেতা বীর সাভরকরের ছবি বসানো হয়েছে বলে অভিযোগ করল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)।

সংগঠনের গোয়া ইউনিটের প্রধান আহরাজ মোল্লা অভিযোগ করেন, বোর্ডের দশম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যবইতে নেহরুর ছবি সরিয়ে সেখানে সাভরকরের ছবি দেওয়া হয়েছে। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখের যে, পাঠ্যপুস্তক থেকে পণ্ডিত নেহরুর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল, হয়ত মহাত্মা গাঁধীর ছবি সরিয়ে দিয়ে প্রশ্ন করবে, কংগ্রেস ৬০ বছরে দেশের জন্য কী করেছে?

এই প্রেক্ষিতে গোয়া মধ্য ও উচ্চমধ্যশিক্ষা বোর্ডের তরফে জানানো হয়েছে, যে পাঠ্যপুস্তকের কথা এনএসইউআই বলছে, তা চার বছর আগেই নতুন বই আসার সময় বাতিল হয়ে গিয়েছে। নতুন বইতে নতুনের মতোই ছবি দেওয়া হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান রামকৃষ্ণ সামন্ত বলেন, যে বই নিয়ে অভিযোগ করা হচ্ছে, তা ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্যবহৃত হতো। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন তথ্য অন্তর্ভুক্ত করে বইটি ২০১৪ সালে পুনরায় ছাপা হয়। সেই সময় পুরনো বইটি বাতিল করে দেওয়া হয়।

সামন্ত আরও বলেন, পুরনো বইতে নেহরু ছাড়াও, লোকমান্য তিলক ও ভারতমাতার ছবি ছিল। এখন নতুন বইতে কারও ছবি নেই। কারণ, সূচি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নতুন বইতে মোতিলাল নেহরু ও মহাত্মা গাঁধীর ছবি রাখা হয়েছে।

সামন্তের প্রশ্ন, চার বছর আগে যখন বই পাল্টানো হল, তখন কেউ আপত্তি করেনি। তাহলে, এখন উঠছে কেন? তিনি যোগ করেন, বিশেষজ্ঞ কমিটি ও এডিটোরিয়াল কমিটির অনুমোদন পাওয়ার পরই, নতুন বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget