এক্সপ্লোর

বর্তমান সরকারের আমলে বিশ্বে ভারতের সম্মান বেড়েছে: রাষ্ট্রপতি

নয়াদিল্লি: মোদী সরকারের সফল কূটনৈতিক প্রয়াসের ফলে সাম্প্রতিককালে আন্তর্জাতিক মহলে ভারতের ‘সম্মান বৃদ্ধি’ হয়েছে বলে জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সোমবার, বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের যৌথকক্ষে বক্তব্য রাখতে গিয়ে কোবিন্দ মনে করেন, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর), ওয়াসেনার গ্রুপ এবং অস্ট্রেলিয়া গ্রুপে অন্তর্ভুক্তির বিষয়টি ভারতের ‘গুরুত্বপূর্ণ’ কৃতিত্ব।

তিনি জানান, নিরন্তর প্রয়াসের ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর এই সাফল্য এসেছে। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত বিদেশে আটকে পড়া প্রায় ৯০ হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের যে কোনও প্রান্তে বসবাসকারী ভারতীয়রা আজ একটা বিষয়ে নিশ্চিত। তাঁরা জানেন, যে কোনও বিপদের সময়ে সরকার তাঁদের উদ্ধার করে দেশে ফেরার ব্যবস্থা করবে।

তিনি বলেন, সরকারের সফল কূটনৈতিক প্রয়াসের ফলে সাম্প্রতিককালে আন্তর্জাতিক মহলে ভারতের যথেষ্ট সুনাম হয়েছে। যার ফলে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলে ভারত নিজের প্রতিনিধিত্বকে সুরক্ষিত করতে সক্ষম হয়েছে।

পাশাপাশি, আন্তর্জাতিক ন্যায় আদালতেও ভারত সম্প্রতি একটি বড় সাফল্য পেয়েছে। রাষ্ট্রপুঞ্জের আওতাধীন এই বিচারবিভাগীয় সভায় ভারতের নীরু চড্ডা নির্বাচনে জয়ী হয়েছেন। দলবীর ভাণ্ডারী পুনর্নির্বাচিত হন।

কোবিন্দ জানান, চাবার বন্দর দিয়ে আফগানিস্তানের সঙ্গে ‘ঐতিহাসিক’ বাণিজ্য যোগ স্থাপন করেছে ভারত। একইভাবে, আকাশ-পথেও ওই দেশের সঙ্গে পণ্য-রুট চালু হয়েছে। তিনি যোগ করেন, বিদেশমন্ত্রকের প্রচেষ্টায় অনাবাসী ভারতীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে ভারত।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির বিবৃতি সাধারণত সরকারের কাজের রিপোর্ট কার্ড হয়ে থাকে। গত সপ্তাহে এই বিবৃতির খসড়ায় অনুমোদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget