এক্সপ্লোর

এনএসজি: পাকিস্তানকে সদস্যপদ দেওয়া না হলে ভারতের অন্তর্ভুক্তি নয়, জানাল চিন

নয়াদিল্লি:  পরমাণু জ্বালানি সরবরাহ গোষ্ঠী বা এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিপরীতে ‘শর্ত’ রাখল চিন। বেজিংয়ের দাবি, ভারতকে সদস্য করতে হলে পাকিস্তানকেও জায়গা দিতে হবে। মঙ্গলবার নয়াদিল্লিতে এনএসজি ‘বিবাদ’ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসেছিলেন দুদেশের প্রতিনিধিরা। সূত্রের খবর, সেখানে চিন জানিয়েছে, গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে তারা রাজি, তবে পরিবর্তে পাকিস্তানকেও জায়গা দিতে হবে। জানা গিয়েছে, চিনের এই ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘অবিবেচক’ দাবি সমর্থন করেনি ভারত। যার জেরে বৈঠক কার্যত ভেস্তে গিয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সূত্রের খবর, বৈঠকে চিন জানিয়েছে, ভারতের মাধ্যমে তারা এনএসজি-কে এই বার্তা পাঠাতে চায় যে, নতুন সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হলে তা উভয়ক্ষেত্রে (পড়তে হবে পাকিস্তান) প্রযোজ্য করতে হবে। বেজিং জানিয়েছে, তারা চায় নতুন সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে দ্বিস্তরীয় কৌশল অবলম্বন করুক এনএসজি। প্রথমত, যে সব দেশ পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি, তাদের অন্তর্ভুক্তির জন্য নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হোক। এই পদক্ষেপ গৃহীত হলে তারপর দ্বিতীয় স্তরে প্রত্যেক দেশের জন্য পৃথক কৌশল অবলম্বন করতে হবে বলে দাবি জানিয়েছে চিন। ভারতীয় কূটনৈতিক মহলের ব্যাখ্যা, এই ‘শর্তের’ মাধ্যমে চিন পরোক্ষভাবে বুঝিয়ে দিল যে, এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তিতে ইচ্ছুক নয় বেজিং। প্রসঙ্গত, ৪৮-সদস্য বিশিষ্ট এনএসজি-র নিয়মাবলিতে বলা হয়েছে, কোনও দেশ যদি এনপিটি-তে স্বাক্ষর না করে, তাহলে সেই সংশ্লিষ্ট দেশ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হতে পারবে না। যদিও, ২০০৮ সালে ভারতের অন্তর্ভুক্তির পথ প্রশস্ত করতে এই শর্ত বিশেষভাবে মকুব করার সিদ্ধান্ত নেয় এনএসজি। এরপরই, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে ভারত। পরবর্তীকালে ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডার সঙ্গেও একইভাবে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করা হয়। এনএসজি-র এই এনপিটি শর্তকে হাতিয়ার করেই মূলত গত জুন মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে এনএসজি-র প্লেনারিতে ভারতের অন্তর্ভুক্তিকে আটকে দেয় চিন। বেজিং জানিয়ে দেয়, এনএসজি-তে ভারতের মত অ-এনপিটি রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করা হলে, সেক্ষেত্রে একইভাবে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করতে হবে। এদিন সেই একই কথা ফের জানাল চিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget