এক্সপ্লোর

মুখমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছি, বিস্ফোরক দাবির পরই কোষাধ্যক্ষের পদ থেকে সরানো হল, পনিরসেলভমের মন্তব্য কারও অধিকার নেই আমাকে সরানোর

চেন্নাই:  দ্রাবিড়ভূমে তুঙ্গে এআইএডিএমকে-র কাজিয়া। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্যের পরেই দলীয় পদ থেকে সরানো হল প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভমকে। মঙ্গলবার রাতে পনিরসেলভম মন্তব্য করেন, চাপের মুখে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি। এরপরই শশীকলার বাড়িতে জরুরি বৈঠকে বসে এআইএডিএমকে-র পরিষদীয় দল। তারপরই দলীয় কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পনিরসেলভমকে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার একান্ত আস্থাভাজন পনিরসেলভম অবশ্য জানিয়েছেন, দল থেকে তাঁকে সরানোর ক্ষমতা কারও নেই। দলের মধ্যে এই দ্বন্দ্বের জন্য ডিএমকে-র ইন্ধন রয়েছে বলে পাল্টা দাবি করেন শশীকলা। শশীকলার এই অভিযোগ কার্যত ভিত্তিহীন বলে দাবি করেছেন পনিরসেলভম। এরপরই পনিরসেলভম মন্তব্য করেন, তাঁর পরবর্তী পদক্ষেপ থেকে এরপর প্রতিফলিত হবে তামিলনাড়ু ও এআইএডিএমকে-র সদস্যদের আশা-আকাঙ্খা। কোষাধ্যক্ষের পদ থেকে তাঁকে সরানো প্রসঙ্গে, পনিরসেলভমের মন্তব্য, তাঁকে এই পদে দশ বছর আগে নিয়োগ করেছিলেন আম্মা। তিনি তাঁর দায়িত্ব সফলভাবে পালন করেছেন। আজ তাঁকে এই পদ থেকে সরানোর অধিকার কারও নেই। শশীকলার তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ প্রসঙ্গে পনিরসেলভমের দাবি, তাঁর বিরুদ্ধে কার্যত কোনও অভিযোগ নেই। কারণ, তিনি কোনও ভুল কাজ করেননি। নিজেকে দলের একজন মাটির কাছাকাছি থাকা সাধারণ কর্মী হিসেবে বর্ণনা করেছেন। তবে এইমুহূর্তে কোনও নতুন দল গঠনের সম্ভাবনা আছে কিনা, সেপ্রসঙ্গে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, অপেক্ষা করুন, সময় সবকিছুর জবাব দেবে। এই বিতর্কের সূত্রপাত গতকাল রাতে। পনিরসেলভম দাবি করেন, তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে কার্যত ইস্তফা দিতে বাধ্য করেছেন শশীকলা এবং দলে থাকা তাঁর সমর্থকরা। জয়ললিতার মৃত্যুর পর তাঁকে বাধ্য করা হয়েছিল মুখ্যমন্ত্রী হতে। তারপর শশীকলার সমর্থকরা নিজেরাই পরিকল্পনা করে তাঁকে ইস্তফা দিতে বাধ্য করেন। যদিও পনিরসেলভম রাজ্যে জালিকাট্টু আন্দোলন, ঘূর্ণিঝড় ভরদা পরবর্তী পরিস্থিতি এবং পানীয় জল সমস্যা সাফল্যের সঙ্গেই সামলেছেন, কিন্তু হঠাত্ করেই দলের ভেতর থেকে শশীকলাকে মুখ্যমন্ত্রী করার দাবি জড়ালো হতে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget