এক্সপ্লোর

ইউপিএর প্রকল্প নতুন মোড়কে মুড়ে নিজের বলে চালানো বিজেপির থেকে শেখা উচিত:গুলাম নবি আজাদ

নয়াদিল্লি:  বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যসভায় তাঁর প্রথম ভাষণে কংগ্রেসকে তুলোধনার পর, বিজেপিকে পাল্টা আক্রমণে বিঁধল কংগ্রেস। কংগ্রেসের প্রবীণ নেতা গুলাম নবি আজাদের অভিযোগ, ইউপিএ-র আমলে চালু বিভিন্ন প্রকল্প নতুন মোড়কে মুড়ে নিজেদের বলে চালানো বিজেপির চেয়ে ভাল বোধহয় কেউ জানে না। রাজ্যসভায় আজ নিজের বক্তব্য পেশের সময় প্রবীণ কংগ্রেস নেতা বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, কীভাবে সেটা নতুন মোড়কে মুড়ে বিজেপি নিজেদের বলে চালাচ্ছে। এরমধ্যে বিজেপির ফ্ল্যাগশিপ প্রকল্প ‘বেটি বাঁচাও বেটি পড়াও’য়ের কথাও উল্লেখ করেন আজাদ। কিন্তু রাজনীতির ময়দানেও কিছুটা সৎতা থাকা উচিত, না হলে লড়াই ঠিক হয় না, মন্তব্য আজাদের। গতবছর শশী তারুরও একই অভিযোগ তুলে একটি তালিকা পেশ করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন কীভাবে ২৩টি প্রকল্পের মধ্যে ১৯টি প্রকল্পের নাম বদল করে, নতুন নাম দিয়ে চালাচ্ছে বিজেপি। এভাবে নাম বদলকে কটাক্ষ করে তারুর বলেছিলেন, বর্তমান সরকার হল নাম পরিবর্তনের সরকার, খেলা ঘুরিয়ে দেওয়ার সরকার নয়। আজাদের দাবি, ২০০৮ সালে ইউপিএ সরকার যে জাতীয় শিশু প্রকল্প চালু করেছিল, সেটাই নাম পরিবর্তন করে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বলে চালাচ্ছে বিজেপি সরকার। বর্তমানে এই প্রকল্প ১৬১ জেলা থেকে দেশের ৬০০টি জেলায় ছড়িয়ে পড়েছে, কিন্তু বাজেটে এই প্রকল্পের বাস্তবায়নের জন্যে, সেই পরিমাণ টাকা বরাদ্দ করা হয়নি। এই প্রকল্পরে বাস্তবায়নের জন্যে ৮০০ কোটি বরাদ্দ হওয়া উচিত, সেখানে মাত্র ৮০ কোটি বরাদ্দ করা হয়েছে, মন্তব্য আজাদের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে বিজেপির দাবিকে নস্যাৎ করে আজাদের দাবি, ইউপিএ আমলে ২৪ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মাত্র ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সংসদে বাজেট অধিবেশনের আজ চতুর্থ দিন। এরমধ্যেই রাজ্যসভায় সরকার ও বিরোধী পক্ষ একাধিকবার আক্রমণ, পাল্টা আক্রমণে জড়িয়েছে। বিরোধী শিবির সরকারকে বেকারত্ব, আর্থিক হাল সহ একাধিক ইস্যুতে কোনঠাসা করার চেষ্টা করেছে। তার পাল্টা জবাবও দিয়েছে শাসক শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget