এক্সপ্লোর

এভাবে চললে ইউপিএ আমলের ১০ বছরের বৃদ্ধির গড় ছুঁতে পারবে না মোদী সরকার: মনমোহন

সুরাত (গুজরাত): জিডিপি বৃদ্ধির হার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বেড়ে ৬.৩ শতাংশ হয়েছে। এটাকে স্বাগত জানাতে হবে। কিন্তু গত পাঁচটি ত্রৈমাসিক ধরে এই হারে পতনের যে প্রবণতা দেখা গিয়েছে, তা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এটা এখনই বলার সময় আসেনি। এমনই অভিমত মনমোহন সিংহের। এখানে বণিক মহলের এক সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস (সিএসও) ইনফর্মাল অর্থাত্ মূল অর্থনীতির বাইরের সেক্টরে নোট বাতিল ও জিএসটির পুরোপুরি কী প্রভাব পড়েছে, তা হিসাবের মধ্যে ধরেনি বলে মনে করছেন কোনও কোনও অর্থনীতিবিদ, অথচ ইনফর্মাল সেক্টর অর্থনীতির ৩০ শতাংশ। এম গোবিন্দ রাও ও ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান প্রণব সেনকে উদ্ধৃত করে তিনি বলেন, জিডিপি বৃদ্ধি নিয়ে এখনও ভালরকম সংশয় রয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস দিয়েছে, ২০১৭-১৮ বর্ষে বৃদ্ধির হার থাকবে ৬.৭ শতাংশ। কিন্তু ৬.৭ শতাংশে বৃদ্ধি হলেও মোদীজীর চার বছরের শাসনে গড় বৃদ্ধির হার হবে মাত্র ৭.১ শতাংশ। মোদী সরকার ইউপিএ জমানার ১০ বছরের গড় বৃদ্ধির হার ছুঁতে পারবে না বলেও দাবি করেন তিনি। মনমোহন বলেন, ইউপিএ আমলের ১০ বছরের গড় ছুঁতে হলে অর্থনীতিকে পঞ্চম বর্ষে ১০.৬ শতাংশ হারে বৃদ্ধি অর্জন করতে হবে। এটা হলে খুশিই হব, কিন্তু বাস্তবে হবে বলে মনে করি না। জিডিপি বৃদ্ধির হার পাঁচটি ত্রৈমাসিকে শ্লথ হয়ে পড়ে। সেই ধারা কাটিয়ে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র চাঙ্গা হওয়ার সুবাদে সেই হার বেড়ে হয়েছে ৬.৩ শতাংশ। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০১৭-১৮ বর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার বিমুদ্রাকরণের জেরে কমে ৫.৭ শতাংশ হলেও তাতে পুরো ছবিটা আসেনি কেননা জিডিপি-র মধ্যে ইনফর্মাল সেক্টরের ক্ষতিটা ধরা হয়নি। বছরে প্রতি ১ শতাংশ জিডিপি হ্রাসের জেরে দেশের লোকসান হয় ১.৫ লক্ষ কোটি টাকা। মানবজীবনে তার প্রভাবটাও ভাবা উচিত। কর্ম সংকোচন, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, উদ্যোগী শিল্পপতিদের আশা নিরাশায় পর্যবসিত হওয়া। নরেন্দ্র মোদী তাঁর নিজের রাজ্যের মানুষের ওপর নোট বাতিল, জিএসটি-র 'যন্ত্রনা' যে বোঝা চাপাতে চলেছে, তা বুঝতে ব্যর্থ বলেও মন্তব্য করেন মনমোহন। নোট বাতিলকে আগে থেকে কিছু না জানিয়ে চালানো আক্রমণ বলে উল্লেখ করে তিনি বলেন, এটা তড়িঘড়ি চালু করে দেওয়া হল, ভালমতো ভাবনাচিন্তা না করেই। শাসক দল নীচু মানের বাগাড়ম্বর করছে বলে মন্তব্য করেও দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, আশা করব, প্রধানমন্ত্রী মানুষের ভোট চাইতে, তাদের কাছে টানতে আরও বিবেচনাপ্রসূত পন্থা নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget