এক্সপ্লোর

নোট বাতিল:সবচেয়ে বড় কেলেঙ্কারি, আগে থেকে না ভেবে নেওয়া চটজলদি সিদ্ধান্ত, মোদীকে তোপ রাহুলের

নয়াদিল্লি:  নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আজ গাঁধীমূর্তির পাদদেশে দাঁড়িয়ে সমস্ত বিরোধী দল জোটবদ্ধ হয়ে প্রতিবাদ-আন্দোলনে সামিল হয়। মোদীর বিরুদ্ধে আজ কংগ্রেসের পাশে দাঁড়িয়ে একযোগে বিরোধিতা করে বাম-তৃণমূল। আজকের সভায় মোদীর উদ্দেশ্যে সরাসরি তোপ দেগে কংগ্রেসের সহ সভপতি রাহুল গাঁধী জানতে চান, তিনি বুঝতে পারছেন না সংসদে কেন নোট বাতিল নিয়ে আলোচনায় সামিল হচ্ছেন না প্রধানমন্ত্রী। রাহুল মনে করেন, প্রধানমন্ত্রী যেভাবে ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কার্যত মোদীর ভাবনাচিন্তা না করে নেওয়া সবচেয়ে চটজলদি সিদ্ধান্ত। এরফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের আমজনতা। এতবড় সিদ্ধান্ত মোদী তাড়াহুড়ো করে না নিয়ে, যদি আলোচনা করে নিতেন, তাহলে হয়তো এতটা সমস্যায় পড়তে হত না দেশবাসীকে। রাহুলের একটাই দাবি, বিরোধীরা চাইছেন প্রধানমন্ত্রী সংসদে এসে নোট বাতিল নিয়ে সওয়াল জবাবে যোগ দিক, কিন্তু সেই দাবি মানতে কীসের বাধা মোদীর, বুঝতে পারছেন না রাহুল। রাহুল মনে করেন নোট বাতিলকাণ্ড সবচেয়ে বড় কেলেঙ্কারি, কারণ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠমহল আগে থেকেই এই সিদ্ধান্তের বিষয় জানতেন। তাই তিনি জেপিসিও দাবি করেছেন। রাহুলের প্রশ্ন দেশে দুর্নীতি দমনে, জাল নোট নিয়ন্ত্রণে ও কালো টাকা রোধে এভাবে এক কোটি জনসাধারণকে কেন হয়রান করা হবে? কেন্দ্র একনায়কতন্ত্র চালাচ্ছে, এভাবে প্রশাসন চলতে দেওয়া যায় না। ইউপিএ আমলে দেশের অর্থনৈতিক হাল অনেক ভাল ছিল। এখন দেশের অর্থনীতির যা হাল, তার প্রেক্ষিতে বলা যায় কোনওভাবে সবকিছু চলছে, মন্তব্য রাহুলের। মোদীর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে মারাত্মক আঘাত এনেছে, এর প্রভাব সুদূর প্রসারী, দাবি কংগ্রেস সহ সভাপতির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget