এক্সপ্লোর

মুম্বইয়ে মোতায়েন হয়েছে এনএসজি বাহিনী, হাই অ্যালার্ট মহারাষ্ট্রজুড়ে

নয়াদিল্লি: মুম্বইয়ে মোতায়েন করা হয়েছে এনএসজি বাহিনী। তিনটি জায়গায় টহল দিচ্ছে সন্ত্রাসবিরোধী কম্যান্ডো ফোর্স। দিল্লিতেও প্রস্তুত রয়েছে অপর একটি বাহিনী। যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলার জন্য নৌসেনার কম্যান্ডো বাহিনী মার্কোস এবং সন্ত্রাস দমনে দেশের এলিট ফোর্স এনএসজি-কে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ময়দানে নেমেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা!মহারাষ্ট্রের সমুদ্রসৈকতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নভি মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় নাকাবন্দি করে শুরু হয়েছে তল্লাশি। সমুদ্রপথে তল্লাশি শুরু করে নৌসেনার যুদ্ধজাহাজ আইএনস অভিমণ্যু! নৌসেনার মুখ্য জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন ডি কে শর্মা জানিয়েছেন, মহারাষ্ট্র পুলিশের সঙ্গে একযোগে তল্লাশি চলছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক করা হয়েছে উপকূলরক্ষী বাহিনীকেও। মহারাষ্ট্রের রায়গড়ের উরন বন্দর এলাকায় জঙ্গি-আতঙ্কের জেরে গোটা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী। প্রসঙ্গত, চার-পাঁচজন সশস্ত্র সন্দেহভাজনকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে দাবি করে দুই স্কুল ছাত্র। সেই দাবিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দশম ও দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের দাবি, সেনার পোশাকে দু’দলে ভাগ হয়ে আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি করছে ওই সন্দেহভাজনরা। সবার কাছেই ব্যাকপ্যাক ও আগ্নেয়াস্ত্র ছিল! শুধু তাই নয়, তারা ওএনজিসি-র দিকে যাবে বলে নিজেদের মধ্যে আলোচনাও করছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশের কন্ট্রোল রুমে জানান ওই স্কুলের অধ্যক্ষ। এরপরই তুঙ্গে ওঠে তৎপরতা। দুই ছাত্রের কাছ থেকে আলাদা আলাদা ভাবে পাওয়া বয়ান মিলে যাওয়ার পরই তত্পর হয়ে ওঠে নভি মুম্বই পুলিশ ও নিরাপত্তা বাহিনী। উরন শহরের কাছে করাঞ্জায় নৌবাহিনীর বেস ক্যাম্প। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় তৈরি নৌবাহিনি। তল্লাশি চালাচ্ছে নভি মুম্বই পুলিশ ও নিরাপত্তা বাহিনী। আকাশপথেও নজরদারি চালাচ্ছে নৌবাহিনীর হেলিকপ্টার। তবে এখনও পর্যন্ত কিছু মেলেনি। মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে হাই অ্যালার্ট জারি। সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য জানাতে মুম্বই পুলিশের পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষ ফোন নম্বর। উরনের করঞ্জাতেই রয়েছে নৌসেনার ঘাঁটি। উরন থেকে ৪৪ কিলোমিটার দূরেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এখান থেকে এনএসজি হাবের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। শিশুদের দেওয়া খবর, কিন্তু তাকে মোটেও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন! সে কারণেই বন্দর শহর উরনে সশস্ত্র সন্দেহভাজনদের ঘোরার খবরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি। পরিস্থিতির ওপর নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রকও।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget