এক্সপ্লোর

ফের ভূবনেশ্বরে গোরক্ষার নামে তাণ্ডব, ডেয়ারি ফার্মে গোরু নিয়ে যাওয়ার সময় হামলা, গ্রেফতার দুই বজরং দলের সমর্থক

ভূবনেশ্বর:  উত্তরপ্রদেশ, রাজস্থানের পর ভূবনেশ্বর। ফের গোরক্ষার নামে তাণ্ডব। ডেয়ারি ফার্মে গোরু নিয়ে যাওয়ার সময় ভূবনেশ্বর স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দুই ব্যক্তিকে বেধড়ক মার, নামানো হল তাঁদের সঙ্গে থাকা গরুগুলিকেও। ওই ব্যক্তিদের বাঁচাতে গেলে আক্রান্ত হয় রেলকর্মীরাও। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বজরং দলের দুই সদস্যকে। এই মারধর, হামলার ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। দুই বজরং দলের সমর্থককে স্টেশন এলাকা থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবির ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তের একজন হলেন শিবানন্দ পান্ডা এবং অপরজন হলেন সুদর্শন পান্ডা। প্রসঙ্গত, গত বুধবার রাতে ভূবনেশ্বর স্টেশনে কচুভেলি-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস এসে দাঁড়ালে, ট্রেন থেকে  দুই ব্যক্তিকে টেনে নামায় শিবানন্দ এবং সুদর্শন। তারপর তাঁদের স্টেশনে ফেলে নৃশংসভাবে মারতে শুরু করে বজরং দলের ওই দুই সমর্থক। তাদের সেসময় সঙ্গ দিতে হাজির হয় বজরং দল ও হিন্দুরক্ষা সংগঠনের আরও ২৫ সদস্য। তাদের দাবি ওই দুই ব্যক্তি গরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। পরে আক্রান্ত দুই ব্যক্তিকে চিকিত্সার জন্যে ভূবনেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাকারীদের দাবি, তারা ওই দুই ব্যক্তির থেকে ২০টি গরু উদ্ধার করেছে। কিন্তু পরে স্টেশন মাস্টার জানান, গরুগুলি তাঁকে জানিয়ে এবং সমস্ত আইন মেনেই নিয়ে যাওয়া হচ্ছিল। পরে কুড়িটি গরু আক্রান্ত কেয়ারটেকার বিমল যাদব এবং পুণে সিংহ সহ পুরী-গুয়াহাটি কামাখ্যা এক্সপ্রেসে তুলে দেওয়া হয়। এছাড়া ছজন পুলিশকর্মীকে আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তার জন্যে সঙ্গে পাঠানো হয়। প্রসঙ্গত, এরমধ্যেই দিন কয়েক আগে বজরং দলের সমর্থকদের বিরুদ্ধে দুই তরুণকে বেধড়ক মারের অভিযোগ উঠেছিল। তরুণদের অপরাধ ছিল তাঁরা কয়েকজন তরুণীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তরুণীদের সঙ্গে ফেসবুকেই আলাপ হয় তরুণদের। অদ্ভুতভাবে সেই ঘটনায় ওই দুই তরুণের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করা হয়। দেখুন পুরো তাণ্ডবের ঘটনাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget