এক্সপ্লোর

কাশ্মীরে এক তরফা অস্ত্র সংবরণ সম্ভব নয়, মেহবুবার প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দিল সেনা

শ্রীনগর: রমজানের সময় এক তরফা অস্ত্র সংবরণের জন্য কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি যে প্রস্তাব করেছিলেন তা মানল না সেনা। তারা জানিয়ে দিল, এভাবে অস্ত্র সংবরণ তখনই সম্ভব, যখন পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গি সংগঠনগুলোও একই সঙ্গে অস্ত্র সংবরণের কথা ঘোষণা করবে। তা না হলে উপত্যকার পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছে তারা। শেষ এভাবে এক তরফা অস্ত্র সংবরণ হয় অটল বিহারী বাজপেয়ীর আমলে। ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০১-এর মে পর্যন্ত অস্ত্র সংবরণ করে তৎকালীন এনডিএ সরকার। সে সময় জঙ্গি হামলার ঘটনা লাগামছাড়াভাবে বেড়ে যায় গোটা রাজ্যে। সেনা শঙ্কিত, এক তরফা অস্ত্র সংবরণ ঘোষণা করলে এবারেও তেমনই কিছু ঘটতে পারে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৮ তারিখ কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেন, পূর্বতন এনডিএ সরকারের সিদ্ধান্ত থেকে অনুপ্রাণিত হয়ে রমজানের মাসে অস্ত্র সংবরণের ঘোষণা করতে। তা তাহলে মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে চলবে অগাস্টে অমরনাথ যাত্রা পর্যন্ত। কিন্তু সেনা তো বটেই, জাতীয় নিরাপত্তা আধিকারিকরাও জানিয়ে দিয়েছেন, জঙ্গিরাও যতক্ষণ না একইভাবে অস্ত্র সংবরণ করছে, তার আগে এমন ঘোষণা নিজের পায়ে কুড়ুল মারার সামিল। সেনা আরও বলছে, অস্ত্র সংবরণ বা যুদ্ধবিরতি শব্দটি এ ক্ষেত্রে মানায় না, কারণ এটা কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের সামিল নয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এ ব্যাপারে এখনও লিখিতভাবে কোনও প্রস্তাব পায়নি তারা। নেপাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরে এলে মেহবুবার প্রস্তাব নিয়ে সর্বদল বৈঠক হতে পারে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget