এক্সপ্লোর

দলীয় বিধায়ককে অপহরণ করেছে গুজরাত পুলিশ, অভিযোগ তুলে রাজ্যসভায় তুলকালাম করল কংগ্রেস

নয়াদিল্লি: গুজরাতে দলের এক বিধায়ককে পুলিশ দিয়ে অপহরণ করা হয়। এই অভিযোগে আজ রাজ্যসভায় প্রচণ্ড হইচই করল কংগ্রেস। তাদের হইচইয়ের চোটে মধ্যাহ্নভোজের আগেই রাজ্যসভার অধিবেশন চারবার স্থগিত হয়ে যায়। জবাবে অবশ্য চুপ করে থাকেনি ট্রেজারি বেঞ্চ। তারা প্রশ্ন করে, কংগ্রেসের বিধায়করা কেন দল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন। সরকারপক্ষের দিকে আঙুল তোলার আগে কংগ্রেস আগে নিজেদের ঘর গোছাক। ওই বিধায়কের নাম পুনাভাই গামিত, তিনি গুজরাতের ভিয়ারা এলাকার সংরক্ষিত আসন থেকে নির্বাচিত। কংগ্রেসের অভিযোগ, দলের জেলা স্তরের বৈঠক থেকে ফেরার পথে আর এক বিধায়কের বাড়ি চা খেতে যাচ্ছিলেন তিনি। সে সময় জেলা পুলিশ সুপার অপহরণ করেন তাঁকে। সুপার নাকি তাঁকে বলেন, আগামী বিধানসভা ভোটে তাঁকে আর টিকিট দেবে না বলে ঠিক করেছে কংগ্রেস। তাই তাঁর দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত। বিজেপি সভাপতির সঙ্গে তিনি তাঁর বৈঠক করিয়ে দেবেন, ভোটে দাঁড়ানোরও ব্যবস্থা করবেন। কংগ্রেসের অভিযোগ, এই পুলিশ সুপারের ইতিহাস স্বচ্ছ নয়, এর আগে এক ভুয়ো এনকাউন্টার মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ওই বিধায়ক নিজের জামাকাপড় আনার কথা বলে তাঁর চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হন বলে দাবি করেছে তারা। যদিও বিধায়ক ‘চুরি’র অভিযোগ প্রবলভাবে অস্বীকার করেছে কেন্দ্র। সংসদ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, স্বচ্ছভাবে নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। যদি কংগ্রেসের কোনও অভিযোগ থাকে তবে তাদের কমিশনে যাওয়া উচিত। রাজ্যসভা আন্দোলন করার জায়গা নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget