এক্সপ্লোর

'সুবিধাবাদী বিজেপি-পিডিপি জোট' আগুন লাগিয়েছে জম্মু কাশ্মীরে, ক্ষতি হতেই থাকবে, ট্যুইট রাহুলের

নয়াদিল্লি: বিজেপি জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার পর রাহুল গাঁধী বললেন, জম্মু ও কাশ্মীরে আগুন জ্বালিয়েছে 'সুবিধাবাদী বিজেপি-পিডিপি জোট', বহু নিরপরাধ সাধারণ নাগরিক, সাহসী সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। তিনি ট্যুইট করেন, অযোগ্যতা, ঔদ্ধত্য, ঘৃণার পরাজয় হয় সবসময়। দেশের নিরাপত্তা, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যে বহু নিরীহ মানুষ, সাহসী সেনা নিহত হয়েছেন। রাহুল লিখেছেন, এতে ভারতের কৌশলগত ক্ষতি হয়েছে, ইউপিএ-র কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফসল নষ্ট হয়েছে। রাষ্ট্রপতি শাসনেও এই ক্ষতি চলতে থাকবে। গত তিন বছর ধরে রাজনৈতিক তিক্ততা, শরিকি বিরোধ, নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি হওয়ার পর অবশেষে আজ জম্মু কাশ্মীরে বিজেপি সমর্থন তুলে নেওয়ায় পতন হয়েছে মেহবুবা মুফতি জোট সরকারের। রাজ্যে আরেক দফা রাজ্যপালের শাসন জারি হতে চলেছে। বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব সাংবাদিক সম্মেলন ডেকে সমর্থন তোলার সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, বিজেপির পক্ষে রাজ্যে জোট সরকারে থাকা অসম্ভব হয়ে উঠেছে। বিজেপির অভিযোগ, কাশ্মীরে পরিস্থিতির উন্নতি ঘটাতে পিডিপি ব্যর্থ। মাধব গত সপ্তাহে শ্রীনগরের প্রাণকেন্দ্রে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে সাংবাদিক সুজাত বুখারি হত্যার উল্লেখ করেন। সেদিনই ইদে ঘরে ফেরার পথে সেনা জওয়ান আওরঙ্গজেবকেও অপহরণ করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। মাধবের দাবি, রাজ্যে সন্ত্রাসবাদ, হিংসা, মৌলবাদ বেড়েছে, নাগরিকদের অবাধ মতপ্রকাশ, বেঁচে থাকার মৌলিক অধিকার সমেত যাবতীয় অধিকার বিপন্ন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget