এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: দলীয় সদস্যদের ‘প্রভাবিত’ করলে আইনি সমস্যায় পড়তে পারে দলগুলি, নির্দেশ কমিশনের

নয়াদিল্লি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ-বিধায়কদের ভোটদানে ‘প্রভাবিত’ করার চেষ্টা করলে আইনি ঝামেলার সম্মুখীন হতে পারে রাজনৈতিক দলগুলি। এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন।

কমিশন জানিয়েছে, দলগুলি ভোটদাতাদের অনুরোধ করতে পারে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, অথবা ভোটদান থেকে বিরত থাকতে। কিন্তু, কোনওভাবেই ভোটারদের প্রভাবিত করা যাবে না।

কমিশনের মতে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনও হুইপ জারি হয় না এবং তা সম্পূর্ণ গোপনে হয়, ফলত ভোটাররা নিজেরাই সিদ্ধান্ত নেবেন, তাঁরা কাকে ভোট দেবেন।

প্রসঙ্গত, কয়েকজন ভোটার সম্প্রতি কমিশনের দ্বারস্থ হন। তাঁরা জানতে চান, যদি কোনও ভোটার দলের নির্দেশ অমান্য করে বিপক্ষ প্রার্থীকে ভোট দেন, তাহলে কি তাঁর ভোট ডিসকোয়ালিফাই হবে? অথবা, কোনও বিশেষ ভাবে ভোট দেওয়ার নির্দেশ দিলে দল কি জরিমানার সম্মুখীন হবে?

এর উত্তরেই এদিন কমিশন এই নির্দেশিকা জারি করে। তারা জানিয়েছে, যে দল ভোটদানের জন্য হুইপ জারি করবে বা নির্দেশ দেবে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৭১-সি ধারা (স্বাধীন ভোটদানে হস্তক্ষেপ বা বাধাসৃষ্টি) ধার্য করা হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোট হল ১০,৯৮,৯০৩। প্রত্যেক সাংসদের ভোটের মূল্য ৭০৮। অন্যদিকে, বিধায়কের ভোটের মূল্য তাঁর সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget