এক্সপ্লোর

দেশকে দারিদ্র-মুক্ত করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন মোদী

বালাসোর: দেশের পশ্চিম প্রান্তে যখন উন্নয়ন চোখে পড়ছে, তখন পূর্ব প্রান্ত ক্রমশই পিছিয়ে পড়ছে। ওড়িশার বালাসোরে এক জনসভায় মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণা, কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্য, দেশের পূর্ব প্রান্তে উন্নয়নকে তরাণ্বিত করা। এদিন দারিদ্র্য নিয়ে আগের কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন মোদী। বলেন, আমরা গত ৪০-৫০ বছর ধরে ‘গরিবি হটাও’ স্লোগান শুনে আসছি। তিনি যোগ করেন, যাঁরা এই দাবি করেছিলেন, তাঁরা হয়ত ভাল ছিলেন, কিন্তু তাঁরা যে পন্থা অবলম্বন করেছিলেন, তা ভুল ছিল। কারণ, এই সময়ে দেশে উল্টে দারিদ্র্য, বেকারত্ব এবং অসুখ বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এদিন বালাসোরে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, প্রথম দিন থেকেই দেশ থেকে দারিদ্র্যকে দূর করার পরিকল্পনা করে আসছেন। এর জন্য তাঁর মাথায় বিভিন্ন প্রকল্প রয়েছে। নিজেকে এই দেশের ‘প্রধান সেবক’ হিসেবে উল্লেখ করে মোদী বলেন, সংসদে প্রথম ভাষণেই আমি বলেছিলাম, এই সরকার গরিবদের কল্যাণে নিবেদিত। আমার লক্ষ্য, দেশের প্রত্যেক রাজ্যের উন্নয়নের গতি বজায় রাখা। কংগ্রেসের পাশাপাশি, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নতৃত্বাধীন বিজেডি-শাসিত ওড়িশা সরকারকেও আক্রমণ করেন তিনি। মোদী বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলি অনেক দ্রুততার সঙ্গে উন্নতি করছে। অন্যদিকে, ওড়িশা পেছনে পড়ে রয়েছে। এই প্রেক্ষিতেই তিনি ওড়িশাবাসীদের সামনে ‘পরিবর্তন’-এর ডাক দেন। প্রধানমন্ত্রী যোগ করেন, কেন দেশের পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলের চেয়ে বেশি উন্নত সেটা ভাবার সময় এসেছে। তিনি জানান, ওড়িশা এমন একটি রাজ্য যেখানে প্রাকৃতিক সম্পদ প্রভূত পরিমাণে রয়েছে। অথচ, এরাজ্যের মানুষই বঞ্চিত এবং এখানে উন্নয়নও থমকে গিয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা, কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্য হবে দেশের পূর্ব প্রান্তে উন্নয়নকে তরাণ্বিত করা। পাশাপাশি, এদিন দেশ থেকে দারিদ্র্য দূরীকরণে দেশবাসীর সহযোগিতা চাইলেন মোদী। মোদী বলেন, দারিদ্র্যকে দূর করার জন্য গরিবদের ক্ষমতায়ণ করাটা গুরুত্বপূর্ণ। এনডিএ সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জানান, সবচেয়ে গুরুত্ব রেল, সড়ক যোগাযোগ এবং শিক্ষাক্ষেত্রে দেওয়া হচ্ছে। একইসঙ্গে, গ্রামগুলির বৈদ্যুতিকরণের ওপরও নজর দেওয়া হচ্ছে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget