এক্সপ্লোর

বিজেপিকে স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা দিন, গোয়া দেশের সবথেকে সেরা রাজ্য হবে: ভোটপ্রচারে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতিয়ে আনুন বিজেপিকে, যাতে অন্য কোনও দলের ওপর নির্ভর করতে না হয়। তাহলে গোয়া দেশের সেরা রাজ্য হবে। গোয়ার পানাজিতে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিশ্রুতি দিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, রাজ্যবাসীর আর্থিক উন্নতি ও কর্মসংস্থানের জন্য কেন্দ্র ও গোয়া সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর এ জন্য তারা মূলত গুরুত্ব দিচ্ছে পর্যটনে। বিজেপি চায়, এ রাজ্যে সর্বাধিক পর্যটক আসুন, যাতে তার ফলে রাজ্যের মানুষের জন্য সর্বাধিক কর্মসম্ভাবনা তৈরি হয়। পর্যটকদের জন্য তাঁর সরকার কী কী সুযোগসুবিধে দিচ্ছে, তার খতিয়ানও দিয়েছেন মোদী। তিনি জানিয়েছেন, পর্যটকরা এখন ভিসা অন অ্যারাইভালের সুবিধে পাচ্ছেন, পাচ্ছেন ই ভিসাও। এ সবের ফলে সবথেকে বেশি উপকৃত হয়েছে আরবসাগরের গা ঘেঁষে ছোট্ট গোয়া। বিদেশি পর্যটকের আনাগোনা কয়েক গুণ বেড়ে গিয়েছে এ রাজ্যে। গোয়াবাসীর প্রশংসা করে তাঁর মন্তব্য, গোয়া দেশবাসীকে মনোহর পর্রীকরের মত একজন শক্তিশালী প্রতিরক্ষামন্ত্রী দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে গোটা বিশ্ব আলোচনা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর বিদ্রূপ, তারা ইতিমধ্যেই হার স্বীকার করে নিয়েছে, তাই এখন খোঁজাখুঁজি করে দেখছে, হারের কী অজুহাত খাড়া করা যায়। তাঁর কথায়, কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় থাকাকালীন স্থিতিশীলতা নষ্টের ফিকির খুঁজত। তাই স্থায়ী সরকার চেয়ে মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছেন।

সেরা শিরোনাম

Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

ভিডিও

TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget