এক্সপ্লোর

জন্মদিনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করে দেশবাসীকে উৎসর্গ করলেন মোদী

আমদাবাদ:  আজ নিজের জন্মদিনে সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দেশের দ্বিতীয় বৃহত্তম বাঁধ এটি। এই বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ১৯৬১ সালে এবং ১৯৮৭ সালে নির্মাণ কাজ শুরু হয়। জওহরলাল নেহরুর শুরু করা এই প্রকল্পের উদ্বোধন করে গোটা দেশবাসীকে এই বাঁধটি উৎসর্গ করলেন মোদী। আমদাবাদ থেকে দুশো কিমি দূরে বাঁধের উদ্বোধনের পর গুজরাতের দাভোইতে এক জনসমাবেশেও বক্তব্য রাখেন তিনি। গুজরাতে কয়েক মাসের মধ্যেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এই বাঁধ নির্মাণের কাজ সঠিক সময় শেষ করে রাজ্য বিজেপি এই সাফল্যকে নির্বাচনী প্রচারে ব্যবহার করতে চায় বলে মনে করছে বিশেষজ্ঞমহল। dam দ্য নর্মদা কন্ট্রোল অথোরিটি সর্দার সরোবর প্রকল্পটি গত ১৬ জুন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। তারপরই বাঁধের দৈর্ঘ্য ১২১.৯২ মিটার থেকে বাড়িয়ে ১৩৮ মিটার করা হয়। বাঁধের ধারণ  ক্ষমতা ৪.৭৩ মিলিয়ন কিউবেক মিটার বাড়ানো হয়েছে। আগে এটাই ছিল ১.২৭ মিলিয়ন কিউবেক মিটার। dam1 মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড কাউলি বাঁধের পরেই রয়েছে ভারতের এই সর্দার সরোবর বাঁধ। ১.২ কিমি লম্বা এই বাঁধের গভীরত্ব ১৬৩ মিটার। এখনও পর্যন্ত এই বাঁধের দুটি পাওয়ার হাউস থেকে মোট ৪,১৪১ কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বাঁধ থেকে আয় হয়েছে ১৬ হাজার কোটি টাকা, যা নির্মাণ করার খরচের চেয়ে দ্বিগুন বেশি, খবর সূত্রের। বাঁধের প্রতিটি গেটের ওজন ৪৫০ টন এবং বন্ধ করতে প্রায় এক ঘণ্টা লাগে। এসএসএনএল সূত্রে খবর, এই বাঁধ থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়, সেটা তিনটি রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাতের মধ্যে ভাগ হয়ে যায়। বাঁধ থেকে উৎপাদন হওয়া ৫৭ শতাংশ বিদ্যুৎ যায় মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশ পায় ২৭ শতাংশ এবং ১৬ শতাংশ পায় গুজরাত। dam3 এই প্রকল্পকে কেন্দ্র করে অতীতে বহু বিতর্ক হয়েছে। নর্মদা বাঁচাও আন্দোলনও এই বাঁধকে কেন্দ্র করেই শুরু। বিভিন্ন পরিবেশগত ক্ষতির কথা উল্লেখ করে সমাজকর্মী মেধা পটকর এই আন্দোলনকে জাতীয় স্তরে নিয়ে যান। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট এর নির্মাণের ওপর স্থগিতাদেশও দারি করে। পরে চার বছর বাদে ফের নির্মাণের কাজ শুরু হয় শীর্ষ আদালতের নির্দেশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget