এক্সপ্লোর

প্রতিশ্রুতি রাখলেন মোদী, স্বাধীনতা দিবসে চার বছরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে!

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সকালে তিনি তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। স্বাধীনতা দিবসে চার বছরের মধ্যে এবছরই প্রথম সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে নিজের বক্তব্য শেষ করলেন মোদী। এই বছর প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হয়েছে ৫৪ মিনিটের থেকে সামান্য একটু পরে। ২০১৬ সালে তিনি স্বাধীনতা দিবসে ৯৪ মিনিট ধরে তাঁর বক্তব্য পেশ করেছিলেন, ২০১৫ সালে ৮৬ মিনিটে এবং ২০১৪ সালে ৬৫ মিনিটে তাঁর বক্তব্য শেষ হয়েছিল। এই বছর তিনি দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ৫০ মিনিটের মধ্যে তাঁর বক্তব্য শেষ করবেন। গতমাসের মন কি বাতের অনুষ্ঠানে মোদী বলেছিলেন, তাঁর কাছে প্রচুর চিঠি এসেছে। সেখানে আমজনতা অভিযোগ করেছেন, তাঁর স্বাধীনতা দিবসের বক্তৃতা প্রয়োজনের চেয়ে একটু বেশিই লম্বা। সেই অনুষ্ঠানেই তিনি প্রতিশ্রুতি দেন তাঁর বক্তব্য এবছর যতটা সম্ভব সংক্ষিপ্ত হবে। সূত্রের দাবি, ২০১৪ সাল থেকে লালকেল্লায় স্বাধীনতা দিবসে ভাষণ দিচ্ছেন তিনি। প্রতিবছর কার্যত তাঁর ভাষণের দৈর্ঘ্য বেড়েই চলছিল। এবছরটাই ব্যতিক্রম। তবে আজকের বক্তব্য পেশের পর, তাঁর বক্তৃতা সম্পর্কে আমজনতার প্রতিক্রিয়া চেয়ে একটি লিঙ্ক পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। এরমধ্যে আট হাজার প্রতিক্রিয়াও পেয়ে গেছেন তিনি। আজকের বক্তৃতায় মোদী আগামী পাঁচ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত, জাত-ধর্মহীন এক নতুন ভারত গড়ার ডাক দিয়েছেন। সেই পথে কীভাবে এগোতে চান তিনি এবং তাঁর সরকার, সেকথাও মোদীর আজকের ভাষণে উঠে এসেছে। তবে মোদীর পূর্বসুরী মনমোহন সিংহ তাঁর প্রধানমন্ত্রীত্ব কালে দশটি স্বাধীনতা দিবসে নিজের বক্তব্য রেখেছিলেন। তাঁর কোনও ভাষণই ৫০ মিনিটের বেশি হত না। শুধুমাত্র ২০০৫ এবং ২০০৬ সালে ৩২ থেকে ৪৫ মিনিটের মধ্যে তিনি তাঁর বক্তব্য শেষ করেছিলেন। তবে মোদীর দলের সদস্য এবং বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ৩০ থেকে ৩৫ মিনিটের বেশি তাঁর স্বাধীনতার বক্তৃতা টানতেন না। অগাস্ট ২০০২-এ বাজপেয়ী ২৫ মিনিটের মধ্যে তাঁর বক্তব্য শেষ করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget