এক্সপ্লোর

রাহুল গাঁধী জুয়েলারি প্রদর্শনীতে যাওয়ার পরই নীরবকে লোন এলাহাবাদ ব্যাঙ্কের, পিএনবি জালিয়াতি ইউপিএ-র কেলেঙ্কারি, দাবি বিজেপির

নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)জালিয়াতিকে 'ইউপিএ-র কেলেঙ্কারি' বলে দাবি বিজেপির। এই কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর দেশ ছেড়ে চলে যাওয়ার পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের ইন্ধনের অভিযোগ তুলেছে কংগ্রেস। কেলেঙ্কারির তথ্য পেয়েও সেদিকে তারা নজর না দিয়ে মুখ ফিরিয়ে ছিল বলে দাবি বিরোধী দলের। পাল্টা বিজেপির প্রশ্ন, এলাহাবাদ ব্যাঙ্ক কেন নীরব মোদী ও মেহুল চোকসিকে ঋণ অনুমোদন করেছিল, যেখানে ব্যাঙ্কের ডিরেক্টরদেরই একজন বিরোধিতা করেছিলেন। কে ব্যাঙ্ককে চাপ দিয়েছিল, জানতে চেয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা প্রকাশ জাভরেকরের দাবি, দিল্লির এক হোটেলে ২০১৩-র ১৩ সেপ্টেম্বর নীরব মোদীর জুয়েলারির প্রদর্শনীতে যান রাহুল গাঁধী, আর পরদিনই এলাহাবাদ ব্যাঙ্ক তাঁকে ঋণ মঞ্জুর করে, যদিও ব্যাঙ্কেরই অন্যতম ডিরেক্টর দীনেশ দুবে তার বিরোধিতা করেন। তিনি বলেন, এবার কংগ্রেস এই জালিয়াতির ব্যাপারে অবস্থান স্পষ্ট করে জানাক, দলীয় সভাপতির ওই প্রদর্শনীতে যাওয়ার সঙ্গে লোন অনুমোদনের কী সম্পর্ক। তখনকার ইউপিএ সরকার ওই লোন মঞ্জুর করতে ব্যাঙ্ককর্তাদের চাপ দিয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন জাভরেকর। দাবি করেন, কেন্দ্রের বর্তমান সরকার গোটা ব্যাঙ্কিং ব্যবস্থা সাফ করার সিদ্ধান্ত নিতেই ওই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। সুতরাং, এটা ইউপিএ-র কেলেঙ্কারি যা বিজেপি সরকারের সতর্কতার ফলে সামনে এল। যাবতীয় অনুতপাদক সম্পদ, অন্যায় ভাবে ভুল লোকজনকে লোন বিতরণ, এসবই ইউপিএ জমানা থেকে আমাদের ঘাড়ে এসে পড়েছে। পুরো ব্যাঙ্কিং সিস্টেমই ইউপিএ আমলে ভেঙে পড়ে, এই কেলেঙ্কারি ২০১১ থেকে ২০১৪-র মধ্যে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, এনডিএ সরকার ব্যাঙ্কিং রীতিনীতি কঠোর করতেই তা বেরিয়ে এল বলে দাবি জাভরেকরের। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সব আইন প্রণয়নকারী এজেন্সিকে জোরকদমে তদন্ত চালাতে দিয়েছে। নীরব মোদীর ৫১০০ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে তারা।

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget