এক্সপ্লোর

পিএনবি প্রতারণা: সিবিআই তদন্তে সহযোগিতায় না চোকসির

নয়াদিল্লি: সিবিআই তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করলেন প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার পিএনবি প্রতারণা কাণ্ডের অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি। তাঁর পাল্টা দাবি, অসমর্থনযোগ্য অভিযোগের ফলে তাঁর ব্যবসা ‘আচমকা বন্ধ’ হয়ে গিয়েছে। একইসঙ্গে, এই অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন সহযোগীরা তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

১৬ মার্চ সিবিআই-কে লেখা চিঠিতে চোকসি জানান, শারীরিক অবস্থা, পাসপোর্ট বাতিল ও সংবাদমাধ্যমে বিরূপ খবর প্রকাশের জেরে তদন্তে সহযোগিতা করতে পারবেন না। তিনি বলেন, এখনও পর্যন্ত আমার পাসপোর্ট সাসপেন্ড অবস্থায় রয়েছে। আঞ্চলিক পাসপোর্ট দফতর আমার সঙ্গে যোগাযোগ করেনি। ফলত, আমার পক্ষে দেশে ফেরা সম্ভব নয়।

পিএনবি কাণ্ডে প্রথম এফআইআরে নীরব মোদীর সঙ্গে চোকসিকে সহ-অভিযুক্ত হিসেবে দেখায় সিবিআই। পরে, চোকসি ও তাঁর সংস্থা গীতাঞ্জলি গ্রুপের বিরুদ্ধে পৃথক এফআইআর-ও দায়ের করে তদন্তকারী সংস্থা। গত ১৩ তারিখ ইমেল করে মেহুল চোকসিকে তদন্তে যোগ দিতে বলে সিবিআই।

প্রসঙ্গত, পিএনবি-কাণ্ডে সিবিআই তদন্ত শুরু করার আগেই বিদেশে পাড়ি দেন নীরব-মেহুলরা। সিবিআইকে লেখা চিঠিতে মেহুল বলেন, আমি বিদেশে আছি। আপনাদের আগের চিঠিতেও জবাব দিয়েছি। তবে, আমি যে ইস্যুগুলি তুলেছি, সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে, আমার ও পরিবারের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।

মেহুলের দাবি, তাঁকে ও তাঁর পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে প্রাক্তন ব্যবসায়িক সহযোগীরা। তিনি যোগ করেন, তাঁর ব্যবসা আচমকা বন্ধ হওয়ার ফলে, কর্মী থেকে শুরু করে গ্রাহক, পাওনাদার—সকলেই তাঁর প্রতি শত্রুতা করছে।

 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget