এক্সপ্লোর

আরএসএস-কে ভারতের বহুত্ববাদের পাঠ শিখিয়েছেন প্রণব, বললেন কংগ্রেস নেতারা

  নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ গ্রহণ করার পর কংগ্রেসের অনেক নেতাই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। কিন্তু গতকাল আরএসএসের মঞ্চে প্রণবের ভাষণ শোনার পর কংগ্রেস নেতারা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। আরএসএস-কে ভারতের বহুত্ববাদের পাঠ শেখানোর প্রণবের ভাবমূর্তি নয়া উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের নেতারা। গতকাল নাগপুরে আরএসএসের মঞ্চে দাঁড়িয়ে প্রণব সতর্ক করে বলেন যে,গোঁড়ামি, ধর্ম, আঞ্চলিকতা, ঘৃণা বা অসহিষ্ণুতার দ্বারা আমাদের জাতীয়তাকে ব্যাখ্যা করার যে কোনও চেষ্টা জাতি হিসেবে আমাদের অস্তিত্ত্বকেই গুলিয়ে দেবে। জনজীবনকে যে কোনও রকম হিংসা থেকে মুক্ত রাখতে হবে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, কংগ্রেসের মতাদর্শ সঠিকভাবে আরএসএসের কাছে তুলে ধরেছেন প্রণব। এভাবেই তিনি আরএসএসের মতাদর্শের গলদটা দেখিয়ে দিয়েছেন। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, এক্ষেত্রে আমন্ত্রণ পাওয়া নিয়ে নয়, বক্তব্য দিয়েই বিচার করতে হবে। প্রণবের ভাষণে এই বিষয়টিই প্রতিফলিত হয়েছে। সিংভি ট্যুইট মারফত বলেছেন, প্রথম দিন থেকেই বলেছিলাম, আমন্ত্রণ বা আমন্ত্রণকারীর পরিচয় দিয়ে কাউকে বিচার করলে হবে না। বিচার করতে হবে ওই অনুষ্ঠানে কী বললেন তা দিয়ে। শেষপর্যন্ত আমার এই কথাই প্রমাণিত হল। প্রণবদা ভাষণে তাঁর মতামত তুলে ধরেছেন। প্রথম কোনও প্রাক্তন কংগ্রেসি হিসেবে তিনি আরএসএস-কে কিছু শিক্ষা দিলেন। সিংভি বলেছেন, প্রণবদাকে আমন্ত্রণ করাটা তখনই ভালো হবে যদি আরএসএস তাঁর ভাষণ থেকে কিছু শিক্ষা নেয়। প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মা আশাপ্রকাশ করেছেন যে, আরএসএস প্রাক্তন রাষ্ট্রপতির বার্তা গ্রহণ করবে। উল্লেখ্য, গতকাল নাগপুরে আরএসএসের সদর দফতরে প্রণবকে টেলিভিশনে দেখার পরই শর্মা বলেছিলেন যে, এই ছবি ভারতে বহুত্ববাদে বিশ্বাসী মানুষকে কষ্ট দেবে। কিন্তু গতকাল প্রণবের ভাষণের পর সুর বদলে শর্মা বলেছেন, নাগপুরে প্রণবদা তাঁর ভাবমূর্তিকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছেন। গর্বিত করেছেন। আপনার চারিত্রিক দৃঢ়তা, নৈতিক সাহস, ধর্মনিরপেক্ষ সাংবিধানিক গণতন্ত্র সম্পর্কে আপনার দায়বদ্ধতা নিয়ে আমার মনে কখনও কোনও সন্দেহ ছিল না। আপনি আরএসএস-কে ভারতের বহুত্ববাদের বৈচিত্র ও সম্বৃদ্ধির বিষয়টি আরএসএস-কে জানিয়েছেন। তারা আপনার ওই বার্তা গ্রহণ করবে এবং এর প্রতিফলন ঘটাবে বলে আশা করছি।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget