এক্সপ্লোর

সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদেই গোপনীয়তার অধিকার দেওয়া হয়েছে, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। সেখানেই মানুষের মর্যাদা ও অধিকারের কথা বলা হয়েছে। গোপনীয়তা মর্যাদা নিশ্চিত করে। এটাই জীবনের মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার মূলে। আজ গোপনীয়তার অধিকারকে স্বীকৃতি দিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ৯ সদস্যের বেঞ্চের সদস্য প্রধান বিচারপতি জে এস খেহর, বিচারপতি আর কে অগ্রবাল, বিচারপতি এস এ নাজির ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। সেখানেই স্বাধীনতা ও মর্যাদা প্রসঙ্গে বিভিন্নভাবে গোপনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। বিচারপতি চন্দ্রচূড় নিজের এবং অন্য তিন বিচারপতির হয়ে আলাদাভাবে যে রায় দিয়েছেন সেখানে লেখা হয়েছে, গোপনীয়তা রক্ষা করা একজনের ব্যক্তিস্বাধীনতা। একজন ব্যক্তিকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ন্ত্রণ করার অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে অন্যান্য মৌলিক অধিকারগুলির মতোই গোপনীয়তার অধিকারও শর্তহীন নয়। বিচারপতি চন্দ্রচূড়ের বাবা প্রাক্তন বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় ১৯৭৬ সালে এডিএম জব্বলপুর বনাম শিবকান্ত শুক্ল মামলায় গোপনীয়তার বিষয়ে যে রায় দিয়েছিলেন, সেটা আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতিরা বলেছেন, তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। এর ফলে ব্যক্তিস্বাধীনতা ও রাষ্ট্রের উদ্বেগের বিষয়ে সতর্কতা ও সংবেদনশীল সমতা থাকবে। রাষ্ট্রের লক্ষ্য জাতীয় নিরাপত্তা রক্ষা, অপরাধ দমন ও তদন্ত, উদ্ভাবনে উৎসাহ দেওয়া, জ্ঞানের বিস্তার এবং জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার অপচয় রোখা। তথ্যের নিরাপত্তা রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়ার সময় এগুলি মাথায় রাখা উচিত কেন্দ্রের। ৫৪৭ পাতার রায়ে সুপ্রিম কোর্ট আরও বলেছে, গোপনীয়তার অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অর্থ সংবিধান সংশোধন নয়। সংসদকে যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে, সে বিষয়ে হস্তক্ষেপ করছে না আদালত। সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানও বদলানো উচিত। যে সময় সংবিধান গ্রহণ করা হয়েছিল, সেখানেই স্থির থাকলে হবে না। আজ প্রযুক্তির উন্নতির ফলে যে আশঙ্কাগুলি তৈরি হয়েছে, সেগুলি সাত দশক আগে ছিল না। তাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে সংবিধানের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি মাথায় রাখতে পারে সেটি নিশ্চিত করার জন্য নমনীয়তা দরকার।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget