এক্সপ্লোর

জল্পনা সত্যি, উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কাই কংগ্রেসের প্রচারের মুখ

নয়াদিল্লি: ভোটযুদ্ধে একের পর এক লজ্জাজনক পরাজয়ের পর এবার আস্তিনের লুকনো তাসই খেলতে চলেছে মরিয়া কংগ্রেস। প্রিয়ঙ্কা ভঢরাকে সামনে রেখে আগামী বছর উত্তরপ্রদেশ ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সনিয়া গাঁধীর সবুজ সংকেত পাওয়ার পর বুধবার দলের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করে এ ব্যাপারে তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব রাখেন। কংগ্রেস সূত্রে পাওয়া খবর, তাতে রাজি হয়েছেন রবার্ট ভঢরা ঘরণী। কংগ্রেসের আশা, প্রিয়ঙ্কার ক্যারিশমা ও গ্ল্যামার দিয়ে তারা গোবলয়ের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যে দলের হাল কিছুটা হলেও ফেরাতে সক্ষম হবে। কংগ্রেস সূত্রে আরও খবর, রাজ্যের পরিস্থিতি জানতে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রিয়ঙ্কা। বৈঠকে বসছেন গুলাম নবি আজাদের সঙ্গেও। আজাদ গত সপ্তাহেই জানিয়েছেন, এবার আর তাঁর প্রচার শুধু রাহুল ও সনিয়ার কেন্দ্র রায়বরেলী আর আমেঠিতে সীমিত থাকবে না, পাকাপাকিভাবেই ভোটের ময়দানে নামতে চলেছেন তিনি। এ জন্য রাজ্য নেতৃত্বকে দিল্লিতে ডেকেছে কংগ্রেস হাইকমান্ড, যাতে প্রিয়ঙ্কার রাজনীতির ময়দানে আগমন চোখে পড়ার মত হয়। সব কিছু ঠিকঠাক চললে আগামী মাস থেকেই প্রচার শুরু করবেন তিনি। তবে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে কিনা, কংগ্রেস সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি। উত্তরপ্রদেশে দলের রণকৌশল যিনি স্থির করছেন, সেই প্রশান্ত কিশোরের ধারণা, প্রিয়ঙ্কা ভোটের ময়দানে পুরোপুরি অবতীর্ণ হলে দলের ভাগ্য খুলে যাবে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, অন্তত ১২০টি কেন্দ্রে প্রচার চালাবেন প্রিয়ঙ্কা। রাহুল গাঁধীর যেভাবে ইমেজ মেকওভার হয়, সেভাবে তাঁরও ইমেজ তৈরির জন্য কংগ্রেস প্রথমে কোনও পেশাদার এজেন্সির সাহায্য নেওয়ার কথা ভেবেছিল। কিন্তু সেই প্রস্তাব নাকি নাকচ করে দেন প্রিয়ঙ্কা নিজেই। তবে এত কিছুর মধ্যেও কংগ্রেসের অন্দরে খচখচ করছে রবার্ট ভঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগে ধিংড়া কমিটি রিপোর্টের কাঁটা। প্রিয়ঙ্কা তাস পুরোপুরি খেলার আগে কংগ্রেস দেখে নিতে চায়, ওই রিপোর্টে ভঢরার বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ আনা হয়েছে। রাহুল এখনও দেশের বাইরে। তিনি ফিরলে প্রদেশ কংগ্রেস কমিটি নতুন করে গঠন করতে চায় শতাব্দী প্রাচীন দলটি। নতুন সভাপতিও তখন মনোনীত করা হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget