এক্সপ্লোর

এআইএডিএমকে-র দুই গোষ্ঠীর মিলনের পরদিনই পলানীর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ দিনকরণ অনুগামী ১৯ বিধায়ক

চেন্নাই: তামিলনাড়ুতে ক্ষমতাসীন এআইএডিএমকে দলের অভ্যন্তরীন কাজিয়া আরও জটিল হয়ে উঠল। গতকাল ভাঙা দল জোড়ার ঘোষণা করেছিল পলানীস্বামী ও পনিরসিলভম শিবির। এবার সেই ঘটনায় নয়া মোড়। দলের নেত্রী শশীকলার ভাইপো তথা এআইএডিএমকে উপ সাধারণ সম্পাদক দিনকরণের অনুগামী ১৯ জন বিধায়ক ই পলানীস্বামী ও পনিরসিলভমের শিবিরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এমনকি রাজ্যপাল বিদ্যাসাগরের কাছে গিয়েও দিনকরনের অনুগামী বিধায়করা জানিয়ে দিয়েছেন যে, তাঁরা পলানীস্বামী সরকারকে সমর্থন করেন না। কাজেই রাজ্যের সরকার সংখ্যালঘু হয়ে গিয়েছে। ওই অবস্থায় ওই বিধায়করা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন। তবে রাজ্য বিধানসভায় তাঁরা অনাস্থা প্রস্তাব আনবেন কিনা, তা জানা যায়নি। উল্লেখ্য, এআইএডিএমকে নেত্রী জয়ললিতার মৃত্যুর পর সাত মাসের পলানীস্বামী ও পনিরসিলভমের শিবিরের বিচ্ছেদের অবসান হয়। সমঝোতা সূত্র হিসেবে, সরকারে মুখ্যমন্ত্রী পলানীস্বামীর সরকারে উপমুখ্যমন্ত্রী হন পনীরসিলভম। দলে অবশ্য পনীরের সহকারী হলেন পলানী। কিন্তু এই নাটকীয় মিলনের পর গতকালই মাঝরাতে নীরবতা ভাঙেন দিনকরণ। একাধিক ট্যুইটের মাধ্যমে জেলবন্দী জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলার ভাইপো পনীর ও পলানী শিবিরের মধ্যে বন্দোবস্ত কতদিন স্থায়ী হবে সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটা মিলন নয়। এটা আসলে ব্যবসায়িক চুক্তি। নিজেদের পদ বজায় রাখতে লালায়িতদের নিজেদের স্বার্থরক্ষার জন্যই এই চুক্তি। দিনকরন দাবি করেন, দলের সমর্থকরা এই মিলন মানে না। এদিন দিনকরণের অনুগামী বিধায়কদের যে দল রাজ্যপালের সঙ্গে দেখা করেছে, তাঁদের মধ্যে নামপ্রকাশে অনিচ্ছুক এক বিধায়ক বলেছেন, মুখ্যমন্ত্রী পলানীর প্রতি তাঁদের আস্থা নেই। পনীরকে উপমুখ্যমন্ত্রী করার প্রয়োজন কী ছিল? এই পনীরই তো এর আগে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তিনি আরও বলেন, গত ১৮ ফেব্রুয়ারি বিধানসভায় আস্থা ভোটে শশীকলার পক্ষ থেকে ১২২ জন এআইএডিএমকে বিধায়ক পলানীর সমর্থনে ভোট দিয়েছিলেন। পনীর শিবির বিরুদ্ধে ভোট দিয়েছিল। তাই দুই গোষ্ঠীর মধ্যে মিলনের আগে মুখ্যমন্ত্রীর সমস্ত বিধায়কদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তাঁরা পলানীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। উল্লেখ্য, ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় স্পিকারকে বাদ দিয়ে এআইএডিএমের বিধায়ক সংখ্যা ১৩৪। বিরোধী ডিএমকের ৮৯, জোটসঙ্গী কংগ্রেসের আট এবং আইইউএমএলের ১ টি আসন রয়েছে। গতকাল দুই শিবিরের মিলনের পর পনীর ঘনিষ্ঠ এআইএডিএমকে রাজ্যসভা সদস্য আর ভেইথলিঙ্গম জানিয়েছিলেন যে, শশীকলাকে দল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাল্টা হিসেবে দিনকরন এদিন ভেইথলিঙ্গমকে দল থেকে বরখাস্ত করার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget