এক্সপ্লোর

সেনার প্রাপ্য ঠিকঠাক মেটান, মোদীকে নিশানা করে চিঠি রাহুলের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার সেনা জওয়ানদের কল্যাণে কতটা আন্তরিক, সেই প্রশ্ন তুলে তাঁকে চিঠি দিলেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ সভাপতি চিঠিতে তাঁকে বলেছেন, আগে সরকার সেনাকর্মীদের জন্য এক পদ, এক পেনশন নীতি ঠিকঠাক কার্যকর করুক। পাশাপাশি সেনা জওয়ানদের বেতন বৈষম্য ও অন্যান্য ক্ষোভ-বিক্ষোভ দূর করুক। প্রসঙ্গত, সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিতে তাঁর সরকারের মন্ত্রীরা বারবার গলা ফাটাচ্ছেন। আবার এই মোদী সরকারই  সেনাকর্মীদের এতদিন ধরে পেয়ে আসা নানা সুযোগসুবিধা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ। এরই মাঝে আবার সেনা-জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানাতে নয়া অ্যাপ চালু করেছেন মোদী। এই প্রেক্ষাপটে  দেওয়ালির ঠিক আগে তাঁকে নিশানা করে রাহুল চিঠিতে দাবি করেছেন, গত কয়েক সপ্তাহে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে, তা জওয়ানদের আশ্বস্ত করা দূরে থাক, বরং তাঁদের যন্ত্রণা বাড়িয়েছে। সেনাকর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে। সেনা জওয়ানরা প্রতিদিন নিজেদের জীবন বাজি রেখে দেশকে রক্ষা করেন। সেনা ও তাঁদের পরিবারকে দেখা আমাদের কর্তব্য। শুধু কথায় হবে না। কাজে করে দেখাতে হবে। কংগ্রেস সহ সভাপতির দাবি,  সরকারকে ‘এক পদ এক পেনশন’ সঠিক ভাবে কার্যকর করতে হবে। সেনাদের যা প্রাপ্য, তা পেতে যেন তাঁদের সমস্যা না হয়, সেটাও দেখতে হবে। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রকের এক নির্দেশিকায় সশস্ত্র বাহিনীর সদর দফতরের সিভিলিয়ান অফিসারের তুলনায় সেনা আধিকারিকদের পদমর্যাদা কমিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে সেনা জওয়ান বা আধিকারিকদের লড়াইয়ে গুরুতর আঘাত বা অঙ্গহানির কারণে সেনাবাহিনী ছাড়তে হয়, তাদের পেনশনও এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে চিঠিতে রাহুলের দাবি, ‘এক পদ এক পেনশন’ হোক অথবা লড়াইয়ের ময়দানে জখম হয়ে যাওয়া জওয়ানদের পেনশন কিংবা সরকারি কর্মীদের সঙ্গে সেনা কর্মীদের পদমর্যাদায় সমতা আনা-- সব ক’টি বিষয়েই সেনা যেন তাদের প্রাপ্যটা পায়, তা প্রধানমন্ত্রীর নিশ্চিত করা উচিত। প্রসঙ্গত, মোদী এর আগে কংগ্রেসকে দায়ী করে বলেছেন, ওদের যে এক পদ, এক পেনশন কার্যকর করতে সদিচ্ছা নেই, তার প্রমাণ, এর পিছনে মাত্র ৫০০ কোটি টাকা ওরা বরাদ্দ করেছিল। এদিন তাঁকে পাল্টা টার্গেট করলেন রাহুল। মোদীকে রাহুলের খোঁচা,  দেওয়ালিতে আমরা অন্ধকার সরিয়ে আলোর উৎ‍সবে মাতি। এই সময়ই সেনাদের কাছে বার্তা দেওয়ার, যে আমরা শুধু মুখে বলি না, কাজেও করে দেখাই। তবে বিজেপিও পাল্টা রাহুলের আক্রমণ ফিরিয়ে দিয়ে তাঁকে বলেছে, সংকীর্ণ ফায়দা তোলার জন্য সেনাবাহিনীকে নিয়ে তিনি যেন ‘ক্ষুদ্র  রাজনীতি’ না করেন। রাহুলকে জবাব দিতে আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget