এক্সপ্লোর

'ওয়েদার রিপোর্ট', এবার প্রতিশ্রুতির বর্ষণ হবে!' মোদীর গুজরাত সফরের মুখে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে তাঁকে ট্যুইটে খোঁচা রাহুল গাঁধীর। বিধানসভা ভোটমুখী গুজরাতে রাজ্যবাসীর মন জিততে বেশ কিছু জনপ্রিয় প্রকল্প ঘোষণা করতে পারেন মোদী, এহেন জল্পনার মধ্যেই কংগ্রেস সহ সভাপতি দিয়ে কটাক্ষ করলেন, এবার প্রতিশ্রুতি, ঘোষণার বর্ষণ দেখা যাবে। সোমবারই নিজের রাজ্যে মোদীর সফর। আর তাঁকে বিদ্রূপ করে রাহুলের ট্যুইট, নির্বাচনের আগে আবহাওয়া রিপোর্ট হল, গুজরাতে ঘোষণা, প্রতিশ্রুতির বান ডাকবে। হিন্দি ট্যুইটে 'জুমলো কি বারিশ' শব্দবন্ধ ব্যবহার করেন তিনি। ট্যুইটে 'গুজরাত ভোটের দিনক্ষণ ঘোষণার প্রতীক্ষায়, প্রায় ১২৫০০ কোটি টাকার প্রকল্প পাচ্ছে রাজ্য', এই শিরোনামে বেরনো একটি সংবাদপত্রের প্রতিবেদনও জুড়ে দিয়েছেন রাহুল। প্রসঙ্গত, চলতি বছরের শেষে বিধানসভা ভোট হওয়ার কথা হিমাচল প্রদেশ ও গুজরাতে। নির্বাচন কমিশন দিনকয়েক আগে হিমাচলের ভোটের নির্ঘন্ট বের করলেও গুজরাতের দিনক্ষণ ঘোষণা স্থগিত রেখেছে। হিমাচলের সঙ্গেই গুজরাতের ভোটের সূচি বেরিয়ে গেলে সেখানেও মডেল আচরণবিধি চালু হয়ে যেত এবং ভোটবাক্সে ফায়দা তুলতে রাজ্যবাসীর জন্য বিশেষ প্রকল্প, সুবিধা ও প্রতিশ্রুতি ঘোষণা করার সুযোগ পেত না, সেজন্যই বিজেপি ও কেন্দ্রের মোদী সরকার নিজেদের স্বার্থে গুজরাতের ভোটের সময়সূচি ঘোষণা না করতে নির্বাচন কমিশনের ওপর 'চাপ দিয়েছে' বলে দাবি কংগ্রেসের। হিমাচলে ভোট হবে ৯ নভেম্বর, গণনা ১৮ ডিসেম্বর। গুজরাতের দিনক্ষণ না জানালেও মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি জানিয়েছেন, ১৮ ডিসেম্বরের আগেই ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget