এক্সপ্লোর

তামিলনাড়ু: আগামী কয়েকদিনে বৃষ্টি কমবে, আশা আবহাওয়া দফতরের

চেন্নাই: অবশেষে তামিলনাড়ুর বর্ষা-বিপর্যস্ত জেলাগুলির জন্য কিছুটা স্বস্তির খবর বয়ে আনল আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি কমবে।

গত ২৪-ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরির বহু এলাকায় ভারী বর্ষণ হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত তিরুনেলভেলি জেলার পাপানাসামে ১৪০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মণিমুতারু ও নাগাপত্তিনম। সেখানে ১২০ মিমি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৫-ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরির বেশ কয়েকটি অঞ্চলে হাল্কা বৃষ্টি হবে। অন্যদিকে, কাবেরি ব-দ্বীপ অঞ্চল সহ দুই রাজ্যের অন্যত্র ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, তাদের আশা, আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।

গত এক সপ্তাহ ধরে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে প্রবল বৃষ্টি হয়ে চলেছে। রাজধানী চেন্নাই সহ নিকটবর্তী বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। তবে এদিন চেন্নাই এবং সংলগ্ন কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় গত কয়েকদিনের তুলনায় কম বৃষ্টি হয়েছে। ফলে, বাসিন্দাদের মধ্যে আশা জেগেছে।

রাজ্যের বৃষ্টি-পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। ইতিমধ্যেই, চারশোর ওপর মেডিক্যাল শিবির গঠন করা হয়েছে। ৬০০-র ওপর মেডিক্যাল টিম বৃষ্টি-কবলিত এলাকায় গিয়ে কাজ শুরু করে দিয়েছে। বাসিন্দাদের নির্দেশ, যে কোনও অসুস্থতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্য শিবির বা টিমের কাছে দেখাতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget