এক্সপ্লোর

টুজি-কাণ্ড নিয়ে লেখা বইয়ে মনমোহন, বিনোদ রাইকে আক্রমণ এ রাজার

নয়াদিল্লি: টুজি স্পেকট্রাম দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পাওয়ার আগে পর্যন্ত এ বিষয়ে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজাকে। বিচার চলাকালীন তিনি এ বিষয়ে একটি বই লিখছিলেন। টুজি স্পেকট্রাম দুর্নীতি থেকে রাজা মুক্তি পাওয়ার এক মাস পরে ‘টুজি সাগা আনফোল্ডস’ নামে এই বইটি প্রকাশিত হয়েছে। সেই বইয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ) বিনোদ রাইকে তীব্র আক্রমণ করেছেন রাজা। মনমোহনকে আক্রমণ করে প্রাক্তন টেলিকম মন্ত্রীর দাবি, ‘আমার সম্পূর্ণ ন্যায়সঙ্গত কাজের পক্ষে ইউপিএ সরকার এবং বিশেষ করে মনমোহন সিংহের কোনও কথা না বলা দেশের বিবেককে নীরব করে দেওয়ার মতোই ছিল। ২০০৯ সালের ২২ ডিসেম্বর টেলিকম মন্ত্রক ও কয়েকটি টেলিকম অপারেটর সংস্থার দফতরে তল্লাশি চালায় সিবিআই। সেদিনই সন্ধে সাতটায় আমি সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করি। প্রধানমন্ত্রীর দফতরের তৎকালীন প্রিন্সিপ্যাল সেক্রেটারি টি কে এ নায়ারও সেখানে ছিলেন। আমি যখন প্রধানমন্ত্রীকে সিবিআই তল্লাশির বিষয়ে বলি, তিনি সেটা শুনে অবাক হয়ে যান। প্রধানমন্ত্রী কিছু জানতেন না, এটা বিশ্বাস করা কঠিন।’ বিনোদকে আক্রমণ করে রাজা বলেছেন, ‘নিগূঢ় উদ্দেশ্য থেকেই নিজের দফতরের সঙ্গে আপস করেছিলেন বিনোদ। তিনি সাংবিধানিক দায়িত্ব ঠিকমতো পালন করেননি। তিনি স্পেকট্রাম বণ্টনের ফলে ১.৭৬ লক্ষ কোটি টাকা ক্ষতি হওয়ার ভুল তথ্য দিয়ে সূত্রধরের কাজ করেছিলেন। সংবাদমাধ্যম ও বিরোধী দলগুলি তাঁর সেই তথ্যকে হাতিয়ার করে হইচই শুরু করে।’ রাজার আরও দাবি, ‘যথেষ্ট পরিমাণে স্পেকট্রাম থাকার কথা জানানোর পর মনমোহনই আমাকে স্পেকট্রাম বণ্টনের বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। কিন্তু মনমোহনকে তাঁর পরামর্শদাতারা ক্রমাগত ভুল বুঝিয়ে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর দফতরের উপর টেলিকম লবিরও প্রভাব ছিল। সেই লবি নতুন সংস্থাগুলিকে লাইসেন্স দেওয়ার ঘোর বিরোধী ছিল। স্পেকট্রাম বণ্টনের বিষয়ে আমাদের নীতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি চিঠি পাই। সেই চিঠিতে যা লেখা ছিল, তার সঙ্গে টেলিকম লবির বাণিজ্যিক স্বার্থের মিল ছিল। প্রধানমন্ত্রীর ওই চিঠি লেখা উচিত হয়নি। তিনি কেন ওই চিঠি লিখেছিলেন, সেটা আমার কাছে এখনও ধাঁধা। প্রধানমন্ত্রীর দফতরই ওই চিঠি লিখেছিল কি না, সে বিষয়েও আমার সন্দেহ আছে। আমাকে সাজা দিয়ে দ্বিতীয় ইউপিএ সরকারকে খতম করার জন্য বিচার প্রক্রিয়ার উপর রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছিল। বিনোদ রাইয়ের কাঁধে বন্দুক রাখা হয়েছিল।’

সেরা শিরোনাম

Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget