এক্সপ্লোর

ওরা জোট রাখতে না চাইলে আমরাও রাস্তা দেখে নেব! বললেন চন্দ্রবাবু, শিবসেনার পর বিজেপিকে ছাড়ছে টিডিপি?

নয়াদিল্লি: চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশমের (টিডিপি) শরিক হিসাবে অন্ধ্রপ্রদেশে ক্ষমতাসীন সরকারে আছে বিজেপি। আবার কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে জোট শরিক টিডিপি। কিন্তু ইদানীং টিডিপিকে প্রকাশ্যেই গালমন্দ করছেন অন্ধ্রের বিজেপি নেতারা। ফলে টানাপড়েন চলছে বিজেপি-টিডিপি জোটে। আজ প্রথম এ ব্যাপারে মুখ খুলে জোট ভাঙার ইঙ্গিত দিলেন চন্দ্রবাবু। বিজেপির কোর্টে বল ঠেলে তিনি জানিয়ে দিলেন, ওরা জোট বহাল রাখতে আগ্রহী না থাকলে টিডিপি নিজের রাস্তা দেখে নেবে। তাঁর এই মন্তব্যে জোট ভাঙার পরোক্ষ হুঁশিয়ারি রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, উদ্ধব ঠাকরের শিবসেনা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছে, তারা ২০১৯-এর সাধারণ নির্বাচনে, মহারাষ্ট্রের ভোটেও বিজেপির সঙ্গে থাকবে না, আলাদা প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্ধ্রের যে বিজেপি নেতারা টিডিপির নিন্দা করছেন, তাঁদের সামলানোর দায়িত্ব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের, বলেন চন্দ্রবাবু। সাংবাদিকদের সামনে দেশম প্রধান দাবি করেন, বিজেপি নেতাদের মন্তব্যে পাল্টা তোপ দাগা থেকে তিনি দলনেতাদের সংযত রেখেছেন। বলেন, জোটধর্ম মেনে আমরা মুখ বুজে রয়েছি। ওরা আমাদের সঙ্গে থাকতে না চাইলে আমরাও নমস্কার জানিয়ে নিজেদের রাস্তা দেখে নেব। আমরা তৈরি। সম্প্রতি নানা ইস্যুতে শরিক টিডিপির সমালোচনা করছেন অন্ধ্র বিজেপি নেতারা। কেউ কেউ আবার এমনও ইঙ্গিত দিয়েছেন, তাঁরা ওয়াইএস জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টির সঙ্গে হাত মেলাতে তৈরি। আবার জগনমোহনও সম্প্রতি বলেন, অন্ধ্রকে বিশেষ মর্যাদা দেওয়ার শর্তে তাঁরা বিজেপিকে সমর্থনে রাজি। এই প্রেক্ষাপটেই আজ তীব্র প্রতিক্রিয়া দিলেন চন্দ্রবাবু। ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে টিডিপিতে যাওয়া চার বিধায়ককে মন্ত্রিসভায় নেওয়ায় চন্দ্রবাবুর প্রকাশ্যে নিন্দা করেছেন বিধানসভায় বিজেপি নেতা বিষ্ণু কুমার রাজু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget