এক্সপ্লোর

২০১৪ থেকে সাড়ে তিন বছরে প্রচারে মোদী সরকারের ব্যয় ৩,৭৫৫ কোটি টাকা

নয়াদিল্লি: ক্ষমতায় আসার পর গত সাড়ে তিন বছরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রচার বাবদ খরচ হয়েছে প্রায় ৩,৭৫৫ কোটি টাকা। তথ্যের অধিকার আইন (আরটিআই) অনুযায়ী এই তথ্য জানা গিয়েছে। আরটিআই জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রক জানিয়েছে, ২০১৪-র এপ্রিল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বৈদ্যুতিন, মুদ্রন মাধ্যম ও আউটডোর প্রচারে বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে ৩৭,৫৪,০৬,২৩,৬১৬ টাকা। গ্রেটার নয়ডার সমাজকর্মী রামবীর তনওয়ার আরটিআই-এর মাধ্যমে এই প্রশ্নের উত্তর জানতে আবেদন করেছিলেন। প্রাপ্ত তথ্য অনুসারে, কমিউনিটি রেডিও, ডিজিটাল সিনেমা, দূরদর্শন, ইন্টারনেট, এসএমএস এবং টেলিভিশন সহ বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন বাবদ কেন্দ্র সরকার খরচ করেছে ১,৬৫৬ কোটি টাকা। মুদ্রন মাধ্যমে বিজ্ঞাপনে ব্যয়ের পরিমান ১,৬৯৮ কোটি টাকা। হোর্ডিং, পোস্টার, বুকলেট, ক্যালেন্ডারের মতো আউটডোর বিজ্ঞাপনে খরচ হয়েছে ৩৯৯ কোটি টাকা। সরকারের মূখ্য কর্মসূচী এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের বিজ্ঞাপন বাবদ খরচ বার্ষিক বরাদ্দ বাজেটের চেয়ে বেশি। ২০১৬-তে  আরটিআই মারফ্ত তানওয়ার যে তথ্য পেয়েছিলেন, তাতে দেখা গিয়েছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ বিজ্ঞাপনের জন্য ২০১৪-র ১ জুন থেকে ২০১৬-র ৩১ আগস্ট পর্যন্ত সময়ে কেন্দ্র ১,১০০ কোটি টাকা ব্যয় করেছে। ২০১৫-তে অন্য একটি আরটিআই মারফত্ জানা গিয়েছিল, ওই বছরের জুলাই পর্যন্ত মোদী মন কি বাত অনুষ্ঠানের জন্য সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন বাবদ ৮.৫ কোটি টাকা ব্যয় করেছিল কেন্দ্র। উল্লেখ্য, ২০১৫-তে বিজ্ঞাপন বাবদ ৫২৬ কোটি টাকা খরচের জন্য বিজেপি ও কংগ্রেস দিল্লির আম আদমি পার্টি সরকারের সমালোচনা করেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget