এক্সপ্লোর

জম্মুর কিস্তোয়ারে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে গুলি জঙ্গিদের, নিহত আরএসএস নেতা, ব্যক্তিগত দেহরক্ষী, জারি কার্ফু, সেনা তলব, বিচ্ছিন্ন ইন্টারনেট

হাসপাতালের ভিতরে ঢুকে সঙ্ঘ নেতাকে নিশানা করে সন্দেহভাজন জঙ্গিরা গুলি চালালেও ধস্তাধস্তির মধ্যে তার বলি হন তাঁর দেহরক্ষী। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই নেতারও।

জম্মু: সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের হাতে খুন জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারের আরএসএস নেতা ও তাঁর ব্যক্তিগত দেহরক্ষী (পিএসও)। হামলার টার্গেট ছিলেন চন্দ্রকান্ত নামে ওই সঙ্ঘ নেতাই। পুলিশ জানিয়েছে, আজ তিনি চেক আপের জন্য স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন দেহরক্ষীও। সেখানে হানা দেয় জঙ্গিরা। হাসপাতালের ভিতরে ঢুকে চন্দ্রকান্তের পিএসও-র অস্ত্র ছিনিয়ে নেয়, চন্দ্রকান্তকে গুলি করার চেষ্টা করে। কিন্তু ধস্তধস্তির মধ্যে গুলি লাগে পিএসও-র গায়ে। ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। আহত হন চন্দ্রকান্ত। পরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পদস্থ পুলিশকর্তারা। হামলাকারীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। বেলা সাড়ে ১২টার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কার্ফু জারি হয়। সাম্প্রদায়িক উত্তেজনাপ্রবণ কিস্তোয়ার, বাদেরওয়াতে পরিস্থিতি মোকাবিলায় সেনা তলব করে প্রশাসন। দুই জায়গায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জম্মু অঞ্চলের আইজি মণীশ সিনহা জানান, আগাম সতর্কতা হিসাবেই কার্ফু জারি হয়েছে। কিস্তোয়ারের এসএসপি শক্তি পাঠক জানিয়েছেন, কিস্তোয়ারের স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া শর্মা ও তাঁর পিএসও রাজিন্দরের গতিবিধির ওপর নজর রাখছিল এক জঙ্গি। সেখানে ঢুকে সে গুলি চালায়। রাজিন্দর নিহত হন। আহত শর্মাকে হেলিকপ্টারে উড়িয়ে জম্মুতে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হামলার পর ঘাতক জঙ্গি রাজিন্দরের অস্ত্রটিও নিয়ে চলে যায় বলে জানান আইজি। আরএসএস নেতা, দেহরক্ষীর নিধনের জেরে কিস্তোয়ারের রাস্তায় নেমে সরকার, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর বিজেপি রাজ্য সম্পাদক অনিল পারিহার ও তাঁর ভাই অজিত কিস্তোয়ারে নিজেদের দোকান থেকে ফেরার সময় সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget