এক্সপ্লোর

বিতর্কের জের, সইফুদ্দিন সোজের বই প্রকাশের অনুষ্ঠানে যাচ্ছেন না মনমোহন, চিদম্বরম

নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে কংগ্রেস নেতা সইফুদ্দিন সোজের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বই প্রকাশের অনুষ্ঠানে যাচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। কংগ্রেস সূত্রে এমনই খবর। আজ সন্ধে সাড়ে ৬টায় নয়াদিল্লিতে এই বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বই প্রকাশ করার কথা চিদম্বরমের। এরপর একটি আলোচনাসভাতেও যোগ দেওয়ার কথা তাঁর। এই আলোচনাসভায় অরুণ শৌরি, কুলদীপ নায়ার, ওয়াজাহাত হবিবুল্লা ও সোজেরও থাকার কথা রয়েছে। মনমোহন বক্তা না হলেও, দর্শক হিসেবে সেখানে তাঁর থাকার কথা। তবে জানা গিয়েছে, কংগ্রেস নেতারা সেখানে যাবেন না। কয়েকদিন আগেই সোজ দাবি করেছেন, কাশ্মীরীরা ‘অবাধ মতামত’ প্রকাশের সুযোগ পেলে স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। বইয়ে তিনি লিখেছেন, ‘১০ বছর আগে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ মূল্যায়ন করেছিলেন, কাশ্মীরীরা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চান না। অবাধ মত প্রকাশের সুযোগ পেলে কাশ্মীরের মানুষ স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। এখনও মুশারফের ওই মূল্যায়নই সঠিক।যদিও তা সম্ভব নয়।সামরিক নীতির মাধ্যমে কাশ্মীরে কখনও শান্তি আসবে না।’ সোজের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা দাবি করেছেন, বই বিক্রির জন্য সস্তা চমক হিসেবে এই মন্তব্য করেছেন সোজ। রাজনৈতিক মহলের খবর, এ বিষয়ে যাতে বিতর্ক না বাড়ে, সেই লক্ষ্যেই মনমোহন, চিদম্বরম বই প্রকাশের অনুষ্ঠানে যাচ্ছেন না।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Abhishek Banerjee |
CM Suvendu Adhikari |
Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget