এক্সপ্লোর

খারিজ কেন্দ্রের আর্জি, ন্যূনতম ব্যালেন্স থেকে লেনদেনে মাসুলের সিদ্ধান্তেই অনড় স্টেট ব্যাঙ্ক

মুম্বই: কেন্দ্রের পুনর্বিবেচনার আর্জিতেও মিলল না সাড়া। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ৫ হাজার রাখার পক্ষেই সিদ্ধান্ত নিল এসবিআই। একইসঙ্গে চারের বেশি নগদ লেনদেনে মাসুলকেও সমর্থন করলেন অরুন্ধতী ভট্টাচার্য।

গত বুধবার যে রাস্তায় হেঁটেছে দেশের তিনটি প্রধান বেসরকারি ব্যাঙ্ক- এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস, শুক্রবার সেই রাস্তাতেই পা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এসবিআই জানিয়েছে,  ১ এপ্রিল থেকে প্রতি মাসে সেভিংস অ্যাকউন্টে রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স। মেট্রো শহরে যা ৫ হাজার টাকা। গ্রামীণ এলাকায় ১ হাজার। না হলে গুণতে হবে জরিমানা। ব্যাঙ্ক থেকে ৩টি নগদ লেনদেন করা যাবে বিনা মাসুলে। তার পরে প্রতি ক্ষেত্রে লাগবে ৫০ টাকা চার্জ।

বুধবার এ প্রসঙ্গে এসবিআই-এর চেয়ারপার্সন বলেন, বর্তমানে আমাদের ওপর অনেক বোঝা বেড়েছে। তাই প্রয়োজন পড়েছে মাসুল বসানোর। আমরা দেখেছি, মেট্রো শহরে বেশিরভাগ লোকই অ্যাকাউন্টে ৫ হাজার বা তার বেশি টাকা রাখেন। তাঁদের তো কোনও চিন্তা নেই। গ্রামীণ এলাকায় লোক কম টাকা রাখেন, তাই ন্যূনতম করা হয়েছে ১ হাজার টাকা। যাঁদের জনধন অ্যাকাউন্ট, তাঁদেরও কোনও চার্জ লাগবে না বলেও স্পষ্ট করে দেন অরুন্ধতী ভট্টাচার্য।

অন্যদিকে, বুধবার থেকে নগদ লেনদেনে চার্জ বসিয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। এইচডিএফসি এবং আইসিআইসিআই-এর ক্ষেত্রে, হোম ব্রাঞ্চে প্রথম ৪টি নগদ লেনদেনের পরে প্রতি নগদ লেনদেনে ন্যূনতম ১৫০ টাকা চার্জ লাগবে। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে প্রথম ৫টি নগদ লেনদেনের পরে প্রতি নগদ লেনদেনে ন্যূনতম ১৫০ টাকা চার্জ।

বেসরকারি ব্যাঙ্কগুলির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বুধবার এসবিআই-এর চেয়ারপার্সন জানান, টাকা ছাপানো থেকে টাকা এটিএমে নিয়ে যাওয়া, এটিএমের সুরক্ষা-- সব কিছুতেই খরচ হয়। পাশাপাশি, অরুন্ধতী ভট্টাচার্য বলেন, আমরা দেখেছি, রোজ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন ব্যবসায়ীরা। আমরা চাই ব্যবসা ক্যাশলেস হোক।

কয়েকদিন আগেই গ্রাহকদের কথা ভেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তাদের নির্দেশিকা পুনর্বিবেচনা করতে বলে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই আর্জিতে সাড়া না দিয়ে এদিন মাসুলের পক্ষেই সওয়াল করলেন এসবিআই চেয়ারপার্সন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget