এক্সপ্লোর

সুপ্রিম কোর্টের রায়ে অরুণাচলে পুনর্বহাল কংগ্রেস সরকার

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে বিধানসভার অধিবেশন এক মাস এগিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়া, সেই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে কংগ্রেস সরকারকে ক্ষমতায় ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।   এই রায়ের ফলে উত্তরাখণ্ডের পর উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যেও ধাক্কা খেল বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হওয়ার সুযোগ পেয়ে গেল কংগ্রেস। আদালতের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী নবাম তুকি বলেছেন, এর ফলে দেশে সুস্থ গণতন্ত্র রক্ষার পথ প্রশস্ত হবে।   গত বছরের শেষ দিক থেকেই অরুণাচলে রাজনৈতিক ডামাডোল চলছিল। ৬০ সদস্যের বিধানসভায় ৪৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ২১ জনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপরেই রাজ্যপাল বিধানসভার অধিবেশন এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। অরুণাচল বিধানসভার ষষ্ঠ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে। কিন্তু রাজ্যপালের নির্দেশে তা শুরু হয় গত বছরের ১৬ ডিসেম্বর থেকে। এই অধিবেশনেই সরকার পড়ে যায়।   রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তুকি। তবে এতদিন শীর্ষ আদালত কোনও রায় দেয়নি। এরই মধ্যে গত ২০ ফেব্রুয়ারি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক কালিখো পুল। তাঁকে সমর্থন করেন ১৮ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক এবং দু জন নির্দল বিধায়ক। এছাড়া ১১ জন বিজেপি বিধায়ক বাইরে থেকে নতুন সরকারকে সমর্থন করেন। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের রায়ে সেই সরকারের বৈধতা খারিজ হয়ে গেল।   এদিন শীর্ষ আদালতের বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে অরুণাচলে কংগ্রেস সরকারকে ক্ষমতায় ফেরানোর সিদ্ধান্ত নেয়। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি দীপক মিশ্র, এম বি লোকুর, পি সি ঘোষ এবং এন ভি রমানা। সুপ্রিম কোর্টের এই বেঞ্চ বলেছে, গত বছরের ৯ ডিসেম্বর রাজ্যপালের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিধানসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আর বহাল থাকছে না।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget