এক্সপ্লোর

সমকামিতা অপরাধ নয়, দাবিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের আর্জিতে পিটিশন বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সমকামিতা অপরাধ নয়, সমকামিতা থেকে অপরাধের তকমা মুছে দেওয়া হোক, এই দাবি জানিয়ে পেশ হওয়া আবেদন বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট। দুজন প্রাপ্তবয়স্কের সম্মতির ভিত্তিতে হওয়া সমকামী শারীরিক সম্পর্ককে যাতে অপরাধ বলে দেখা না হয়, নতুন করে সেই আবেদন পেশ করেছেন জনৈক নভতেজ সিংহ জোহর। সমকামী সম্পর্ককে অপরাধ বলে ঘোষণা করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের দাবিতে সওয়াল করেছেন তিনি। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, সমকামিতা 'অস্বাভাবিক অপরাধ', যে-ই প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করবে, কোনও পুরুষ, মহিলা বা জন্তুর সঙ্গে পায়ুসঙ্গম করবে, তার শাস্তি হবে যাবজ্জীবন কারাবাস, বা দশ বছর পর্যন্ত মেয়াদের জেল, দিতে হবে জরিমানাও। জোহরের পিটিশনে বলা হয়েছে, ৩৭৭ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করতে হবে, কারণ এতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে সমকামী যৌন সম্পর্কে জড়ানো দুজন প্রাপ্তবয়স্কের বিচারের ব্যবস্থা রয়েছে। আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট অরবিন্দ দাতার বলেন, সম্মতির ভিত্তিতে অস্বাভাবিক যৌন সম্পর্কে জড়ানো দুজন প্রাপ্তবয়স্ককে জেলে ঢোকানো যায় না। যৌনতা, শারীরিক সম্পর্কের সঙ্গী বাছাই করা মৌলিক অধিকারের অঙ্গ, এটা বোঝাতে গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত ৯ বিচারপতির বেঞ্চের সাম্প্রতিক রায়ের উল্লেখ করেন তিনি। এনজিও নাজ ফাউন্ডেশনের পিটিশনের ওপর ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের রায়ের কথাও বলেন, যাতে ৩৭৭ অনুচ্ছেদটিকে অসাংবিধানিক বলা হয়েছিল। যদিও ২০১৪ সালে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বাতিল করে জানিয়ে দেয়, ওই অনুচ্ছেদ সাংবিধানিক, বৈধ। পরে সুপ্রিম কোর্টের ওই রায় সংশোধনের আর্জি জানিয়ে পেশ হওয়া একটি আবেদন বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। সেখানেই এবার শুনানি হবে জোহরের পেশ করা নতুন পিটিশনের। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ বলেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ অনুচ্ছেদের প্রয়োজনীয়তা নিয়ে বৃহত্তর বেঞ্চে বিতর্ক, পর্যালোচনা হওয়া প্রয়োজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget