এক্সপ্লোর

জাপানের প্রধানমন্ত্রী আবেকে নিয়ে মোদী শিলান্যাস করলেন দেশের প্রথম বুলেট ট্রেনের

আমদাবাদ: আজ দেশের প্রথম বুলেট ট্রেনের শিলান্যাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই প্রকল্পের শিলান্যাস করলেন। মুম্বই থেকে আমদাবাদ পর্যন্ত ৫০৮ কিলোমিটার চলবে এই ট্রেন। গোটা কাজ ২০২২-এর মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সব কিছু ঠিকমত চললে স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে অর্থাৎ ১৫ অগাস্ট, ২০২২-এ দেশ পাবে প্রথম বুলেট ট্রেন। গোটা প্রকল্পে খরচ পড়বে ১ লাখ ৮ হাজার কোটি টাকা। এ জন্য ৮৮,০০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। তারা সুদ নেবে ০.১ শতাংশ হারে। বুলেট ট্রেনে একসঙ্গে সফর করতে পারবেন ৭৫০ জন যাত্রী। ঘণ্টায় ৩৫০ কিলোমিটারের থেকে দ্রুত দৌড়নো এই অত্যন্ত গতিসম্পন্ন ট্রেন মাটি দিয়ে নয়, চলবে শূন্যে পাতা রেল লাইন দিয়ে। লাইন পাতা হবে দুটো, থাকবে বেশ কয়েকটি সুড়ঙ্গ। সবথেকে লম্বা সুড়ঙ্গের দৈর্ঘ্য হবে ২১ কিলোমিটার। ঠাণে ক্রিকে ৭ কিলোমিটার সমুদ্রও পড়বে এর মধ্যে। আমদাবাদের পাশে সবরমতী থেকে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স পর্যন্ত এই বুলেট ট্রেন থামবে ১২টি স্টেশনে। এগুলির মধ্যে শুধু মুম্বই স্টেশন মাটি ছোঁয়া, বাকি সবগুলি তৈরি হবে ওপরে। যে বুলেট ট্রেন সব স্টেশনে থামবে তার আমদাবাদ থেকে মুম্বই পৌঁছতে লাগবে প্রায় ৩ ঘণ্টা। অল্প কিছু স্টেশনে থামা ট্রেন ২ ঘণ্টায় অতিক্রম করবে এই দূরত্ব। এখন সাধারণ ট্রেনে আমদাবাদ থেকে মুম্বই পৌঁছতে ৭-৮ ঘণ্টা লেগে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget