এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

‘যোগ্য উত্তরসূরী’ নির্মলার ভূয়সী প্রশংসায় জেটলি

নয়াদিল্লি: দেশের প্রথম মহিলা হিসেবে প্রতিরক্ষামন্ত্রকের পূর্ণদায়িত্ব নেওয়া নির্মলা সীতারামনের ভূয়সী প্রশংসা করলেন অরুণ জেটলি।

গত সাড়ে পাঁচ মাস ধরে এই গুরুত্বপূর্ণ পদের অতিরিক্ত দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রবিবার, তাঁরই স্থলাভিষিক্ত হলেন রাজ্যসভা সাংসদ সীতারামন।

এদিন উত্তরসূরীর প্রসঙ্গে জেটলি বলেন, আমি বিশ্বাস করি, নির্মলার মধ্যে দিয়ে আমি একজন অত্যন্ত যোগ্য উত্তরসূরী পেয়েছি। আমার আশা, তিনি আগামীদিনে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।

৫৮ বছরের নির্মলা এতদিন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন। একইসঙ্গে তিনি বিজেপির অন্যতম মুখপাত্রও। বিজেপির অন্দরমহলের খবর, ভাল কাজের জন্যই ‘পুরস্কার’ পেলেন তিনি। এদিনই ক্যাবিনেট পদমর্যাদায় উন্নীত করা হয় নির্মলাকে।

প্রসঙ্গত, দেশের প্রথম মহিলা হিসেবে মহা-গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রকের পূর্ণ সময়ের মন্ত্রী হলেন নির্মলা। এর আগে, ইন্দিরা গাঁধী এই দায়িত্ব সামলালেও, তিনি প্রধানমন্ত্রিত্বর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই মন্ত্রক নিজের কাছে রেখেছিলেন।

তবে, বিশেষজ্ঞদের মতে, আগামীদিনের রাস্তা খূব সহজ হবে না নির্মলার। কারণ, তাঁদের মতে, ডোকালাম-ইস্যুর মত ঘটনা নিকট ভবিষ্যতে আরও দেখা যেতে পারে। সেখানে পরিস্থিতি জটিল আকার ধারণ করলে, তার মোকাবিলা কী ভাবে করা যায়, তা ঠিক করতে হবে তাঁকেই।

তিন বাহিনীর আধুনিকীকরণ ইস্যুতে যথেষ্ট বেগ পেতে হবে তাঁকে। সদা-পরিবর্তনশীল পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে সামরিক শক্তির ভবিষ্যতও সুনিশ্চিত করতে হবে। এছাড়া, সামরিক বাহিনীর এক পদ এক পেনসন ইস্যুরও সম্মুখীন হতে হবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়

ভিডিও

West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget