এক্সপ্লোর

সোশ্যাল ট্রেড কেলেঙ্কারি: সানি লিওনকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ

নয়ডা : ৩,৭০০ কোটি টাকার সোশ্যাল ট্রেড কেলেঙ্কারির ঘটনায় পুলিশ বলিউড অভিনেত্রী সানি লিওনকে জিজ্ঞাসাবাদ করতে পারে। নয়ডার একটি ভুয়ো কোম্পানি সোশ্যাল মিডিয়ায় লাইক ও পেজ ক্লিক করে অর্থ উপার্জনের টোপ দিয়ে বহু লোককে প্রতারণার ফাঁদে ফেলে বলে অভিযোগ। কেলেঙ্কারির মূল মাথা তথা ভুয়ো কোম্পানির মালিক অনুভব মিত্তাল তার জন্মদিনে একটি চোখধাঁধানো  পার্টির আয়োজন করেছিল।ওই পার্টিতে সানি লিওন ও আমিষা পটেল উপস্থিত ছিলেন। কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর মিত্তালের সঙ্গে দুই অভিনেত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, গত বছরের ২৯ নভেম্বর একটি ই-কমার্স পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানেও মিত্তাল সানি লিওনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ব্যাপারে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার বলেছেন, সানি ওই তারিখে একটি ফ্যাশন অনুষ্ঠানে যোগ দিতে গ্রেটার নয়ডা গিয়েছিলেন, মিত্তালের কোম্পানির অনুষ্ঠানে যোগ দিতে নয়। ওয়েবার আরও বলেছেন, ওই কোম্পানির কাউকেই তাঁরা জানেন না এবং কোম্পানি কীভাবে কাজ করে তাও তাঁদের অজানা। এরইমধ্যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে, মিত্তালের কোম্পানি প্রায় সাড়ে ছয় লক্ষ লগ্নিকারীকে ঠকিয়েছে। এক্ষেত্রে কেলেঙ্কারির পরিমাণ ৩,৭০০ কোটি টাকা। সারদা কেলেঙ্কারির তুলনায় এই কেলেঙ্কারির পরিমাণ অনেক বেশি। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স প্রতারক কোম্পানির মালিক মিত্তাল, সিইও শ্রীধর এবং টেকনিক্যাল হেড মহেশকে গ্রেফতার করে। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টে লাইক বা কোনও ওয়েব পেজে ক্লিক করার মাধ্যমে লগ্নিকারীদের অর্থ উপার্জনের টোপ দিয়েছিল মিত্তালের কোম্পানি। এভাবে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন স্কিম চালু করে তারা। সেই স্কিম অনুযায়ী গ্রাহকদের অর্থ লগ্নি করতে হত। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের পাঠানো পোস্টে লাইক বা ওয়েব পেজে ক্লিক করলে লগ্নিকারীরা অর্থ উপার্জন করতে পারবেন। প্রতিটি লাইক বা ক্লিকে পাঁচ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Purulia Cow Smuggling | SUV-তে গরু ঢুকিয়ে পাচারের চেষ্টা, বানচাল করল পুলিশ। #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়
Cyclone Arnab | ঘূর্ণিঝড় 'অর্ণব' পরিণত গভীর নিম্নচাপে। এগোচ্ছে ছত্তীসগঢ়ের দিকে | #abpananda
Tehatta Cyber Fraud | সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার সহ ৮ জন
Congress Protest News: মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে কংগ্রেসের মিছিল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget