এক্সপ্লোর

সপা দু ভাগ, ‘বহিরাগত’ অমর সিংহকে আক্রমণ অখিলেশ শিবিরের

লখনউ:  সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমশঃ চরম আকার ধারণ করছে। অখিলেশ যাদবের সঙ্গে শিবপাল যাদবের লড়াইয়ে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে দল এবং পরিবার। সপা সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবও এই সঙ্কট সামাল দিতে পারছেন না। তিনি দিল্লি থেকে লখনউ এসে অখিলেশ, শিবপালদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর চেষ্টা শুরু করেছেন। বৃহস্পতিবার অখিলেশের পাশে দাঁড়িয়েছেন মুলায়মের তুতো ভাই তথা সপা-র জাতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব। তিনিও অখিলেশের সুরেই দলের রাজ্যসভার সদস্য অমর সিংহকে তীব্র আক্রমণ করে তাঁকে ‘বহিরাগত’ বলে আখ্যা দিয়েছেন। এদিন অখিলেশের সঙ্গে দেখা করেন রামগোপাল। তিনি বলেন, ‘দলীয় নেতৃত্ব উত্তরপ্রদেশে দলের সভাপতি পদ থেকে মুখ্যমন্ত্রী অখিলেশকে সরিয়ে ভুল করেছে। দলে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা মিটে যাবে।’ অমর সিংহকে আক্রমণ করে রামগোপাল বলেছেন, ‘দলের কর্মী, নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই ধারণা, একজন বহিরাগত পারিবারিক বিষয়ে নাক গলাচ্ছে। এই লোকটাই নেতাজির সরল মনের সুযোগ নিয়ে পছন্দের একজনকে (শিবপাল) উত্তরপ্রদেশে দলের প্রধান করেছে। দলে এরকম কোনও পদ নেই। অথচ কেউ কেউ বলছে, নেতাজির প্রভাব খর্ব হচ্ছে দলে। কিন্তু দলের কেউই নেতাজির বিরুদ্ধে যাবে না।’ অখিলেশ শিবিরের দুই নেতা আজম খান এবং নরেশ অগ্রবালও অমর সিংহের উদ্দেশে তোপ দেগেছেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ঠিক। বহিরাগত কারও হস্তক্ষেপ মানা হবে না। অমরের বিরুদ্ধে ব্ল্যাকমেল করারও অভিযোগ এনেছেন আজম খান। শিবপাল প্রত্যাশিতভাবেই অমর সিংহের পাশে দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, সবাইকে নিয়ে চললে তবেই সংগঠন শক্তিশালী হবে। শিবপাল আরও বলেছেন, ২০১১ সালে তিনিই উত্তরপ্রদেশে দলের প্রধান ছিলেন। এবার মুলায়ম তাঁকে এই পদে বসিয়েছেন। মুলায়মের এই সিদ্ধান্তকে কেউ অমান্য করতে পারেন না।

সেরা শিরোনাম

Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget