এক্সপ্লোর

জিএসটি সূচনা: আগামীকাল সংসদে থাকতে পারেন রতন টাটা, লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন

নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায় থেকে রতন টাটা, লতা মঙ্গেশকর থেকে অমিতাভ বচ্চন— দেশের সর্ববৃহৎ কর-ব্যবস্থার সংস্কারের সূচনার সাক্ষী থাকতে আগামীকাল মধ্যরাতে তারকার সমাবেশ ঘটতে চলেছে সংসদে।

উপলক্ষ পণ্য পরিষেবা কর বা জিএসটি-র সূচনা। আগামীকাল রাত ১২টায় সংসদের সেন্ট্রাল হলে আনুষ্ঠানিক সূচনা হবে জিএসটি-র। আর তা প্রত্যক্ষ করতেই সমাজের বিভিন্ন ক্ষেত্রের তাবড় তাবড় ‘হুজ হু’-রা উপস্থিত থাকতে চলেছেন সংসদে।

এর আগে শেষবার ১৯৯৭ সালে এমন তারকা সমাবেশ দেখেছিল সংসদ। সেবার, সংসদের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে সকলেই হাজির হয়েছিলেন। তারপর ২০১৭।

আগামীকাল অনুষ্ঠানের মধ্যমণি থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে থাকছেন না সেই অনুষ্ঠানে! উপস্থিত থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।

জানা গিয়েছে, আগামীকালের অনুষ্ঠান শুরু হবে রাত ১১টা নাগাদ। যা চলবে মধ্যরাত পর্যন্ত। মঞ্চে থাকবেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

উপস্থিত থাকবেন সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। আমন্ত্রণ পাঠানো হয়েছে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল এবং ন্যাশনাল কনফারেন্স নেতা আব্দুল রহিম রাথেরকে।

জিএসটি পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার মোদী, পশ্চিমবঙ্গ ও  কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী যথাক্রমে অসীম দাশগুপ্ত এবং কে কে মণিও আমন্ত্রিত।

এছাড়া, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল এবং তাঁর পূর্বসূরী বিমল জালান, ওয়াই ভি রেড্ডি এবং ডি সুব্বারাওকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, তালিকায় নাম নেই রঘুরাম রাজনের।

পাশাপাশি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) শশীকান্ত শর্মা, তাঁর পূর্বসূরী বিনোদ রাই ও টিএন চতুর্বেদী, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার (সিভিসি) কে ভি চৌধুরি, মুখ্য নির্বাচন কমিশনার নসীম জাইদি সহ তিন নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

আগামীকালের অনুষ্ঠানে দেখা যাবে নীতি আয়োগের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া, দেশের মেট্রোরেলের প্রাণপুরুষ ই শ্রীধরণ, সম্পাদক এস গুরুমূর্তি, কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন, ইউপিএসসি চেয়ারম্যান ডেভিড সিয়েমলিহ, সিবিডিটি চেয়ারম্যান সুশীল চন্দ্রকে।

অন্যদিকে, প্রবীণ আইনজীবী তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি, কে কে বেণুগোপাল এবং হরিশ সালভে থাকবেন। উপস্থিত থাকবেন দেশের বণিকমহলের তাবড় তাবড় শীর্ষ কর্তাব্যক্তিরা।

লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। যদিও, কংগ্রেস, বাম ও তৃণমূল আগেই জানিয়ে দিয়েছে তারা অনুষ্ঠান বয়কট করছে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget