এক্সপ্লোর

ভিএইচপির রথযাত্রা ঘিরে শোরগোল, বন্ধ করার দাবি স্ট্যালিনের, তামিলনাড়ু ধর্মনিরপেক্ষ রাজ্য, নষ্ট হবে না সম্প্রীতি, বললেন রজনীকান্ত

নয়াদিল্লি: তামিলনাড়ুতে উত্তাপ ছড়াল বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) রামরথ যাত্রা। রাজ্য বিধানসভায় এই যাত্রা ঘিরে ব্যাপক শোরগোল হয় মঙ্গলবার। বিরোধী ডিএমকে নেতা এম কে স্ট্যালিন দাবি করেন, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এই যাত্রায়। যাত্রা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। সু্প্রিম কোর্টে যখন রামজন্মভূমি বাবরি মসজিদ বিতর্কের বিষয়টি বিচারাধীন রয়েছে, সেসময় এ ধরনের যাত্রা হবে সর্বোচ্চ আদালত অবমাননার সামিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করে প্রভাব খাটাতেই বিশ্ব হিন্দু পরিষদ এ ধরনের কর্মসূচি নিয়েছে বলেও দাবি করেন স্ট্যালিন। এর মধ্যেই আসরে নেমে তামিল সুপারস্টার রজনীকান্তের দাবি, রথযাত্রায় মোটেই রাজ্যের সাম্প্রদায়িক সৌহার্দ্য মার খাবে না। কারণ তামিলনাড়ু ধর্মনিরপেক্ষ একটি রাজ্য। পুলিশের ওপরও ভরসা আছে আমার, তারা অশান্তি হতে দেবে না। এই যাত্রার পিছনে বিজেপি নেই, তাঁর আগের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রাম রথযাত্রা ঘিরে শোরগোল, সমালোচনার তির ভোঁতা করতেই তিনি এমন কথা বলছেন বলে মনে করা হচ্ছে। তিনি বিজেপির সঙ্গে কি তলে তলে বোঝাপড়া করছেন, প্রশ্ন করা হলে রজনীকান্ত বলেন, বলা হচ্ছে, আমার পিছনে বিজেপি আছে, আমি বলি, ঈশ্বর আছে, তারপর আছে জনগণ। যতবারই প্রশ্নটা করবেন, একই কথা বলব। ফের রাজ্যে পেরিয়ারের মূর্তি ভাঙারও নিন্দা করেন তিনি। বলেন, এটা বর্বরোচিত কাজ।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget