এক্সপ্লোর

তিস্তা চুক্তি: মমতার দেওয়া বিকল্প প্রস্তাব সমীক্ষা করে দেখা হচ্ছে, জানালেন সুষমা

নয়াদিল্লি: আগে রাজ্যর স্বার্থ। তারপর বাংলাদেশকে জল দেওয়ার বিষয়ে ভাবনা। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এই অবস্থানেই অনড় মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এগোনোর বার্তা দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন সুষমা বলেন, তিস্তা জট সমাধানে আমরা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি। এবিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সহমত প্রয়োজন। গত এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে, তিস্তা নিয়ে আপত্তির কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার বদলে তোর্সা-সহ উত্তরবঙ্গের একাধিক নদী থেকে বাংলাদেশকে জল দেওয়ার বিকল্প প্রস্তাবও দেন তিনি। বলেছিলেন, একটা বিকল্প প্রস্তাব সবাইকে ভেবে দেখতে বলেছি, তোর্সা, মানসাই, ধানসাই, ধলরা এই ছোট ছোট নদী বাংলাদেশের সঙ্গে মেশে। আমরা চাই বাংলাদেশ জল পাক। আমরা চাই বাংলাদেশ জল পাক। বিকল্প প্রস্তাব দুই সরকারই ভেবে দেখুক। মুখ্যমন্ত্রীর এই বিকল্প প্রস্তাবও সমীক্ষা করে খতিয়ে দেখা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন বিদেশমন্ত্রী। বলেছেন, তিস্তা চুক্তির বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি বিকল্প নদীর নাম প্রস্তাব করেছেন। প্রস্তাব সমীক্ষা করে দেখা হচ্ছে। সমীক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পরে তা মমতাকে জানানো হবে এবং এ নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হবে। বিদেশমন্ত্রী আশাবাদী, দীর্ঘদিন টালবাহনার পরে বাংলাদেশের সঙ্গে যে ভাবে স্থলসীমান্ত চুক্তি হয়েছে, ঠিক সেভাবেই তিস্তা চুক্তি নিয়েও ঐকমত্যে পৌঁছনো যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget