এক্সপ্লোর

‘জুতো পরে’ জাতীয় পতাকা তোলায় প্রিন্সিপালকে নিগ্রহ, বাধ্য করা হল ‘জয় শ্রীরাম’ বলতে

হায়দরাবাদ: স্বাধীনতা দিবসে জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করায় সংঘের ছাত্র সংগঠন এবিভিপি-র কর্মীদের হাতে নিগৃহীত হলেন তেলঙ্গানার নিজামাবাদের একটি সরকারি জুনিয়র কলেজের প্রিন্সিপাল। প্রায় ১২-১৩ জন স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ারা মিলে তাঁকে অনুষ্ঠানস্থল থেকে টেনে বের করে নিগ্রহ করে। মহম্মদ ইয়াকিন নামে ওই প্রিন্সিপালকে ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ বলতেও বাধ্য করা হয়। জানা গেছে, যখন ইয়াকিন পতাকা তুলছিলেন তখন এবিভিপি কয়েকজন সদস্য তাঁকে জুতো খুলতে বলেন। এরপর পতাকা তোলার পর জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। এরপর ওই এবিভিপি কর্মীরা ও ভিড়ের মধ্যে থাকা কয়েকজন প্রিন্সিপালকে নিগ্রহ করেন। হামলাকারীদের প্রিন্সিপাল বলেন যে, জাতীয় পতাকা তোলার সময় জাতীয় পতাকা তোলার সময় জুতো খোলার কোনও নিয়ম নেই। তিনি আরও বলেন, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সামরিক অফিসাররাও জুতো খোলেন না। প্রিন্সিপালকে নিগ্রহের ঘটনাটি ক্যামেরাবন্দী করে হামলাকারীদেরই একজন। ভিডিওতে হামলাকারীদের চিত্কার-চেঁচামেচি ও স্লোগান দিয়ে প্রিন্সিপালকে নিগ্রহ করতে দেখা যাচ্ছে। তারা ওই প্রিন্সিপালকে পাকিস্তানে চলে যেতেও বলে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই প্রিন্সিপাল। মামলা রুজু করেছে পুলিশ। এআইএমআইএম প্রধান তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি হামলাকারীদের গ্রেফতারির দাবি করেছেন। তিনি বলেছেন, বিজেপির সমস্ত মুখ্যমন্ত্রীরা জাতীয় পতাকা তোলার সময় জুতো পরে ছিলেন।তাহলে হামলাকারীরা তাঁদেরও নিগ্রহ করবে? ওয়েইসির দাবি, শুধুমাত্র মুসলিম হওয়ার জন্যই আক্রান্ত হতে হল ওই প্রিন্সিপালকে।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget