এক্সপ্লোর

অ্যাডভান্সড ব্লাডার ক্যান্সার: বিনোদ খন্না মারা গেলেন এই রোগে, জেনে নিন এর ব্যাপারে বেশ কিছু তথ্য

মুম্বই: ৭০ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা বিনোদ খন্নার। আজ সকাল ১১.২০ মিনিটে অ্যাডভান্সড ব্লাডার কারসিনোমার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। দিল্লির ক্যান্সার রেজিস্ট্রি অনুযায়ী, ২০১৩ সালে সবচেয়ে বেশি যে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মানুষজন, তার মধ্যে ব্লাডার ক্যান্সার ছিল ষষ্ঠ স্থানে। মুম্বইয়ের ইউরোলজিস্ট প্রদীপ রাও বলেছেন, অত্যধিক মাত্রায় তামাকজাত দ্রব্য সেবনের ফলে ব্লাডার ক্যান্সার হয়। ভারতে এই রোগ বেশিমাত্রায় দেখা যায়। অ্যাডভান্সড ব্লাডার ক্যান্সার মারাত্মক রোগ। ঠিক সময়ে চিকিৎসা না হলে এই রোগ প্রাণঘাতী হতে পারে। যেটা বিনোদের ক্ষেত্রে হয়েছে। জয়পুরের মেডিক্যাল অঙ্কোলজিস্ট অসীম সমর বলেছেন, তিনি যে হাসপাতালের সঙ্গে যুক্ত, সেখানে প্রতি মাসে গড়ে ১০০ থেকে ১৫০ জন ব্লাডার ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি আসেন। ব্লাডার ক্যান্সার বেড়ে গেলে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। এর ফলে ফুসফুস, যকৃৎ, এমনকী হাড়কেও ক্ষতিগ্রস্ত করতে পারে। সারা বিশ্বে চার লক্ষের কাছাকাছি মানুষ ব্লাডার ক্যান্সারে আক্রান্ত। সাধারণত বয়স্ক ব্যক্তিদেরই এই ক্যান্সার হয়। গড়ে ৬০ বছর বয়সি ব্যক্তিদেরই এই ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। গঙ্গার কাছাকাছি অঞ্চলে যাঁরা বাস করেন, তাঁদেরই এই ক্যান্সারে বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে। এর কারণ এখনও জানা যায়নি। ব্লাডার ক্যান্সার হলে মূত্রের সঙ্গে রক্ত পড়ে, মূত্রত্যাগের সময় যন্ত্রণা হয়, ঘনঘন মূত্রত্যাগের প্রয়োজন হয় অথচ মূত্রত্যাগ করতে গিয়ে সমস্যা হয়। এছাড়া মূত্র সংক্রমণ, টিউমার, ব্লাডার স্টোনের মতো রোগও হয়। তাই এই ধরনের সমস্যা হলেই চিকিৎসকদের দ্বারস্থ হওয়া উচিত। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, ব্লাডার ক্যান্সার এড়াতে হলে ধূমপান করা চলবে না। যাঁরা রঙশিল্প, চর্মশিল্প, কাপড়ের কারখানা বা ছাপাখানায় কাজ করেন, তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে ৬০ বছর বয়স হয়ে গেলে অবশ্যই সতর্ক থাকা উচিত।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget