এক্সপ্লোর

জঙ্গিদের গুলিতে মৃত পুলিশ কর্মীর শেষযাত্রায় মানুষের ঢল, ‘এটা জিহাদ নয়’, বলছেন কাশ্মীরের গ্রামবাসীরা

শ্রীনগর: এ যেন উলটপুরাণ। উত্তর কাশ্মীরের কুপওয়ারায় একটি গ্রামে এক পুলিশ কর্মীর মৃত্যুর পর জঙ্গিদের বিরুদ্ধে ক্ষোভে, রাগে ফুঁসছেন স্থানীয়রা। এতদিন কাশ্মীরে জঙ্গিদের মৃত্যুতেই ক্ষোভ-বিক্ষোভ দেখা গিয়েছে। হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর দীর্ঘ পাঁচ মাসে বিক্ষোভ ছড়ায় উপত্যকায়। সেই ধারার সম্পূর্ণ বিপরীতে রবিবার নিহত পুলিশ কর্মী আব্দুল করিমের শেষকৃত্যে যোগ দিলেন কয়েক হাজার মানুষ। গত শনিবার কুপওয়ারা-শ্রীনগর রোডে চোগুল মোড়ে কয়েকজন জঙ্গিকে ধরে ফেলেন কনস্টেবল আব্দুল করিম। কিন্তু জঙ্গিরা ৪০ বছরের করিমকে গুলি করে হত্যা করে।  তাঁর এক আত্মীয় ক্ষোভের সুরে বলেছেন, 'যেই ওকে মেরে থাকুক, আমি তাকে মুজাহিদ বলতে পারব না। সে একজন জঙ্গি। এর ফল যাই হোক না কেন, আমি এ কথা হাজারবার বলব। এটা সন্ত্রাসবাদ, আর এই সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত'। বিগত কয়েক বছরে জঙ্গিদের শেষকৃত্যে ব্যাপক ভিড় রাজ্য সরকার ও নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে। গত জুলাই থেকে বিক্ষোভের সময় স্থানীয় পুলিশের প্রতি বিরূপ মনোভাব এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ কর্মীরা বাড়ি ফিরতে পারতেন না। গত জুলাই থেকে একাধিক পুলিশ কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু করিমের মৃত্যুর ঘটনায় দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। তাঁর প্রতিবেশী আব্দুল গনি শেখ বলেছেন, 'ওরা যদি বলে কাউকে হত্যা করাটা জিহাদ, তাহলে আমরা তা মানতে পারব না। এখন তাঁদের সন্তানদের লালনপালন করবে কে'? স্থানীয়  বাসিন্দা  মহম্মদ জামাল বলেছেন, 'এটা কোনও জিহাদ নয়। এটা ইসলামের পরিপন্থী। যে জিহাদে মানুষ খুন করা হয় আমরা তার বিদায় চাই'। করিম পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার আগে ১২ বছর এসপিও হিসেবে কাজ করেছেন। স্থানীয়রা বলছেন, করিম কোনওদিনই কাউকে নিগ্রহ করেননি। বরং অন্যের উপকার করতে ছুটে আসতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget