এক্সপ্লোর

প্রধানমন্ত্রীর বিপদের আশঙ্কা এখন সর্বোচ্চ, মন্ত্রীদেরও তাঁর সঙ্গে দেখা করতে গেলে এসপিজি-র ছাড়পত্র লাগবে

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণের আশঙ্কা এখন সর্বোচ্চ। মহারাষ্ট্র পুলিশের হুঁশিয়ারিতে সিলমোহর দিয়ে এ কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই মর্মে তারা রাজ্যগুলিকে একটি সাবধানবার্তা পাঠিয়েছে, তাতে প্রধানমন্ত্রীর সফরের সময় সিকিউরিটি প্রটোকল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কাছাকাছি কাউকে আসতে দেওয়া যাবে না। এমনকী মন্ত্রী, আমলাদেরও স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র ছাড়পত্র নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যেতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীকেও সাবধান করে নিরাপত্তা সংস্থাগুলি পরামর্শ দিয়েছে, হয় তাঁকে আগামী বিধানসভা ও লোকসভা ভোটের সময় রোড শোর সংখ্যা কাটছাঁট করতে হবে অথবা কমাতে হবে রোড শোয় থাকার সময়। তাদের আশঙ্কা, রোড শোর সময় ও রাস্তা যেহেতু আগে থেকে জানিয়ে দেওয়া হয়, তাই প্রধানমন্ত্রীর প্রাণের আশঙ্কা বেড়ে যাচ্ছে। মহারাষ্ট্র পুলিশ এর আগে দাবি করে, কয়েকজন মাওবাদীর কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে, তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে খুনের ছক কষেছে তারা। রোড শোয় রাজীব গাঁধীর ধাঁচে তাঁকে খুনের চেষ্টা হবে। গত মাসে পশ্চিমবঙ্গে একজন প্রধানমন্ত্রীর ৬ স্তরের নিরাপত্তা ভেঙে তাঁর সামনে এসে পা ছুঁয়ে প্রণাম করে। সে বিষয়টিও ভাবাচ্ছে গোয়েন্দাদের। আগামী বছর লোকসভা ভোট, প্রধানমন্ত্রী সবকটি রাজ্যেই বিজেপির প্রচারের প্রধান মুখ থাকবেন। এগুলির মধ্যে রয়েছে নকশাল অধ্যুষিত মধ্য প্রদেশ ও ছত্তিশগড়। তাই স্বরাষ্ট্র মন্ত্রক সবকটি রাজ্য সরকারকে প্রধানমন্ত্রীর অজানা আশঙ্কা সম্পর্কে সাবধান করে চিঠি লিখেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget