এক্সপ্লোর

কুপওয়ারায় ক্যাম্পে জঙ্গি হামলা ব্যর্থ করল সেনা, খতম ৩ জঙ্গি

শ্রীনগর: বারামুলার পর কুপওয়ারার হান্ডওয়ারা। ফের জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী। গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ, মানচিত্রের মতো কিছু নকশা। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, কুপওয়ারার লাঙ্গাতে এলাকায় রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে আজ ভোর ৫ টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। ৩ জঙ্গি সেনার পোশাকে ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে ঢোকার চেষ্টা করে। আধঘণ্টার মত গুলিবিনিময়ের পর জঙ্গিরা গুলি চালানো বন্ধ করে। আবার সাড়ে ছটা নাগাদ শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণের সংঘর্ষে খতম হয় ৩ জঙ্গিই। অপারেশন সম্পর্কে বিশদে জানান কম্যান্ডিং অফিসার কর্নেল রাজীব শারাঙ। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সার্চ অপারেশনের সময় ক্যাম্পের কাছাকাছি এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে তাঁদের। ক্যাম্পের বেড়ার কাছে দেখা যায় জঙ্গিদের। তাদের লক্ষ করে গুলি চালায় সেনারা। পাল্টা গুলি চালাতে শুরু করে ৩ জঙ্গি। হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই তিন জঙ্গির। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ টি একে রাইফেলস্, তিনটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চারস্, বেশ কিছু ম্যাগাজিন, বুলেটস্, ৪ টি ওয়াকি টকি রেডিও সেট, তিনটি জিপিএস ডিভাইজ, তিনটি মোবাইল ফোন, ম্যাপ, ম্যাটরিক্স শিট, ওষুধপত্র এবং কিছু শুকনো ফল। উল্লেখ্য, সমস্ত ওষুধগুলোতেই ছিল পাকিস্তানের ছাপ। এর থেকে সহজেই বোঝা যায়, তিনজঙ্গিই পাকিস্তানি। তিনি জানিয়েছেন, ম্যাপ এবং ম্যাট্রিক্স শিটগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আরও জঙ্গি আত্মগোপন করে রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেখানে আরও জঙ্গি লুকিয়ে খাকতে পারে। তবে মৃত্যু হয়েছে তিনজনেরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget