এক্সপ্লোর

প্রদ্যুম্ন হত্যা: তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে, দাবি পুলিশের, সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে শিশুর পরিবার

গুরুগ্রাম ও নয়াদিল্লি: প্রদ্যুম্ন ঠাকুর হত্যা মামলায় রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ২ শীর্ষ আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপালকেও। এরমধ্যেই সিবিআই তদন্তের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল নিহত শিশুর পরিবার।

গুরুগ্রাম পুলিশের প্রধান সন্দীপ খিরোয়ার জানান, স্কুলের আইন-বিষয়ক প্রধান ফ্রান্সিস থমাস ও মানবসম্পদ বিভাগের প্রধান জেয়ুস থমাসকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নীরজা বত্রাকেও আটক করা হয়েছে। তাঁকেও সম্ভবত গ্রেফতার করা হতে পারে।

শিশু হত্যার ঘটনায় গঠিত তিন সদস্যের প্যালেনের রিপোর্টের ভিত্তিতেই স্কুলের দুই শীর্ষ কর্তাকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালত দুজনকে দুদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিকে, পুলিশের দাবি, এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। খিরোয়ার জানান, এই ঘটনায় গঠিত সিট আদালতে দাবি করেছে, এই হত্যার ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা চলছে।

সিটের দাবি, যেখানে শিশুর দেহ মিলেছিল, সেখানে রক্তের দাগ ধুয়ে ফেলা হয়েছে। শিশুর জলের বোতল ও ব্যাগে লেগে থাকা রক্তের দাগও মুছে দেওয়া হয়েছে।  এছাড়া, আরও কিছু প্রমাণ লোপাট করা হয়েছে।

গত শুক্রবার, দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সাত বছরের প্রদ্যুম্ন ঠাকুরকে স্কুলের শৌচাগারে গলার নলি কাটা অবস্থায় গ্রেফতার করা হয়। ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে বাস কন্ডাক্টর অশোক কুমারকে।

পুলিশর দাবি, সে জেরায় স্বীকার করেছে, শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করেছিল সে। বাধা দেওয়ায় সে তাকে হত্যা করে।

এই নির্মম হত্যার ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভ ওঠে। নিশানায় চলে আসে হরিয়ানা প্রশাসনও। ফলে, তদন্তে হরিয়ানা পুলিশ ১৪টি টিম গঠন করে।

জানা গিয়েছে, একটি বিশেষ দল মুম্বই গিয়ে স্কুলের সিইও রায়ান পিন্টো এবং ডিরেক্টর আলবার্ট পিন্টোকে জেরা করবে। ইতিমধ্যেই দুজন আদালতে আগাম জামিনের আবেদন করেছেন।

এরমধ্যেই, নিহত শিশুর বাবা এদিন সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবি তুলে আবেদন করেছেন। এরপরই, কেন্দ্র ও হরিয়ানা সরকারের জবাব তলব করেছে শীর্ষ আদালত।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget