এক্সপ্লোর

গাফিলতির ফলেই দুর্ঘটনার কবলে উৎকল এক্সপ্রেস, ইঙ্গিত প্রাথমিক তদন্তে

নয়াদিল্লি: স্থানীয় পর্যায়ে গাফিলতির জন্যই গতকাল উত্তরপ্রদেশের মুজফফরনগরের খতৌলিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এমনই ইঙ্গিত দিয়েছেন রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেল লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই দুর্ঘটনা ঘটেছে। রেলবোর্ডের সদস্য (ট্র্যাফিক) মহম্মদ জামশিদ বলেছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, অনুমতি ছাড়াই ওই লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। কী ধরনের কাজ চলছিল, সেটা স্পষ্ট নয়। রেল লাইনে যে কোনও কাজই নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়। এমনকী, জরুরি ভিত্তিতে কাজ হলেও সেটা জানাতে হয়। রেল লাইনে সমস্যা থাকলে লাল সঙ্কেত দিতে হয়। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। রেল লাইনে কাজের জন্যই দুর্ঘটনা হয়েছে কি না বা কোনও কর্মী এর জন্য দায়ী কি না, সেটা বিস্তারিত তদন্ত হলেই জানা যাবে। গতকাল দুর্ঘটনার পরেই রেলবোর্ডকে তদন্তের নির্দেশ দেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। আজকের মধ্যেই রেলবোর্ডের চেয়ারম্যানকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেন রেলমন্ত্রী। সেই প্রাথমিক তদন্তেই রেলের গাফিলতির ইঙ্গিত মিলেছে। আগামীকাল থেকে শুরু হবে পূর্ণাঙ্গ তদন্ত। রেলের নিরাপত্তা বিভাগের কমিশনার শৈলেশ কুমার পাঠক তদন্ত করবেন। অন্তর্ঘাত, যান্ত্রিক ত্রুটি বা কোনও কর্মীর গাফিলতি ছিল কি না, সে সবই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জামশিদ। তিনি আরও বলেছেন, কয়েকজন ব্যক্তির কথাবার্তার অডিও ক্লিপ পাওয়া গিয়েছে। রেল লাইন সারানোর যন্ত্রপাতিও পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে। তদন্ত সবদিকই খতিয়ে দেখা হবে। বড় কোনও দুর্ঘটনা ঘটলেই কামরাগুলি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। এক্ষেত্রে ২০০ মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। রেলের সম্পত্তির ক্ষতিসাধন, গাফলতিতে বহু মানুষের মৃত্যু এবং জখম হওয়া, জীবন ও ব্যক্তিগত সুরক্ষা বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করেছে রেল পুলিশ। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৯৭ জন জখম হয়েছেন বলে জানিয়েছে উত্তর রেল। নিহতদের পরিবারপিছু এককালীন সাড়ে তিন লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার ও সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে দিয়েছে রেল। এখনও পর্যন্ত এই খাতে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামশিদ।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget