এক্সপ্লোর

মোদীর ‘তুঘলকি’ নোট বাতিলে ফলে ক্ষতি ৩.৭৫ লক্ষ কোটি টাকা, তোপ যশবন্তের

আহমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চতুর্দশ শতাব্দীর সুলতানি আমলের খামখেয়ালি হিসেবে পরিচিত  শাসক মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা যশবন্ত সিনহা। বিগত কিছুদিন ধরেই কেন্দ্রের আর্থিক নীতির তীব্র সমালোচনা করে চলেছেন অটল বিহারী বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী যশবন্ত। নোট বাতিলের সিদ্ধান্তের ফের কঠোর সমালোচনা করে যশবন্ত বলেছেন, ৭০০ বছর আগে মহম্মদ বিন তুঘলকও নোট বাতিল করেছিলেন। প্রাক্তন অর্থমন্ত্রীর দাবি, মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে অর্থনীতিকে প্রায় ৩.৭৫ লক্ষ টাকার খেসারত দিতে হয়েছে। গুজরাতের আহমেদাবাদে একটি অনুষ্ঠানে মোদীকে কটাক্ষ করে যশবন্ত বলেছেন, অনেক শাহেনশাহ (রাজা)-ই নতুন মুদ্রা এনেছিলেন। নতুন মুদ্রা চালুর পাশাপাশি তাঁদের অনেকেই পুরানো মুদ্রাও চালু রেখেছিলেন। কিন্তু ৭০০ বছর আগে মহম্মদ বিন তুঘলক নামে এমন এক শাহেনশাহ ছিলেন যিনি পুরানো মুদ্রা বাতিল করে নয়া মুদ্রা চালু করেছিলেন। উল্লেখ্য, দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করা, নয়া মুদ্রা চালু হস বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য ইতিহাসে পরিচিত মহম্মদ বিন তুঘলক। লোকশাহী বাঁচাও অভিযান (গণতন্ত্র বাঁচাও)-এর ব্যানারে আন্দোলনকারীদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যশবন্ত। নোট বাতিল ও জিএসটি নিয়ে তিনি তাঁর মতামত জানান। যশবন্ত বলেন, কর্মসংস্থানের অভাবই দেশের সবচেয়ে বড় সমস্যা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র একটি রিপোর্ট উল্লেখ করে যশবন্ত বলেছেন, নোট বাতিলের ফলে সরাসরি খরচের পরিমাণ ১,২৮,০০০ কোটি টাকা। নতুন নোট ছাপার মতো অন্যান্য বিষয়ে খরচ প্রায় ১.২৮ লক্ষ কোটি টাকার মতো। নোট বাতিলের ফলে বৃদ্ধির হার ১.৫ শতাংশ পড়ে গিয়েছে। এই হিসেবে ক্ষতি প্রায় ২.২৫ লক্ষ কোটি টাকা। সবমিলিয়ে অর্থনীতির ৩.৭৫ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget